মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫১১৩
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২০. দ্বিতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৩। হযরত আতিয়্যাহ্ ইবনে উরওয়াহ্ সাদী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ক্রোধ শয়তানের পক্ষ হইতে, আর শয়তান আগুনের তৈরী। বস্তুতঃ আগুন পানি দ্বারা নিভান হয়। সুতরাং যখন তোমাদের কেহ ক্রোধান্বিত হয় তখন সে যেন ওযূ করিয়া লয়। — আবু দাউদ
كتاب الآداب
وَعَن

عَطِيَّة بن عُرْوَة السعديّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْغَضَبَ مِنَ الشَّيْطَانِ وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنَ النَّارِ وَإِنَّمَا يُطْفَأُ النَّارُ بِالْمَاءِ فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

১. পানি ব্যবহারের দ্বারা ক্রোধ প্রশমিত হয়। এই কারণেই ক্রোধের সময় ওযূ করার উপদেশ দেওয়া হইয়াছে।

২. ক্রোধ আগুনের অংশ। শয়তান মানুষকে অপমানিত এবং অসম্মানিত করার জন্য উত্তেজিত করে। মানব সমাজে সংঘাত ও হানাহানি সৃষ্টি করা শয়তানের কাজ। আদম সন্তানের শান্তি ও সংহতি শয়তান খুব অপসন্দ করে। তাই ক্রোধের মাধ্যমে মানুষকে তার সম্মানিত মাকাম থেকে অধঃপতনের দিকে ঠেলে দিতে চায়। উযুর দ্বারা রাগকে দমন করার জন্য আল্লাহর রাসূল ﷺ আদেশ করেছেন। পানি শরীরকে শীতল করে এবং শরীর শীতল হলে উত্তেজনা হ্রাস পায়। অধিকন্তু উযূর মাধ্যমে বান্দা পবিত্রতা হাসিল করে, তার আত্মিক উন্নতি সাধিত হয়। তাই খুব স্বাভাবিকভাবে শয়তানের ফন্দি ও কলা-কৌশল তার উপর তেমন কার্যকরী হয় না।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান