মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১১৬
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২০. তৃতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন বান্দা মহান আল্লাহ্ তা'আলার দৃষ্টিতে গোস্সার ঢোক্ অপেক্ষা উত্তম ঢোক্ গলাধঃকরণ করে না—যাহা সে আল্লাহ্ তা'আলার সন্তুষ্টির জন্য সংবরণ করে। —আহমদ
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ
عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَجَرَّعَ عَبْدٌ أَفْضَلَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ جُرْعَةِ غَيْظٍ يكظمها اتبغاء وَجه الله تَعَالَى» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ তা'আলা তাঁর বান্দার উপর অশেষ মেহেরবান। প্রতি পদে পদে তিনি বান্দাকে সওয়াব দান করেন। শয়তানের প্ররোচনায় উত্তেজিত বান্দা যখন তার উত্তেজনাকে দমন করে এবং আল্লাহকে সন্তষ্ট করার জন মন্দ পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকে, তখন আল্লাহ তাঁর বান্দাকে সওয়াব দান করেন। আল্লাহ তার বান্দার এ কাজকে খুব বেশি পসন্দ করেন এবং তাকে প্রতিদান হিসেবে নিয়ামতভরা জান্নাত দান করবেন। নিয়ামতভরা জান্নাত যাদেরকে দেয়া হবে, তাদের মধ্যে মানুষের অপরাধ ক্ষমাকারী এবং রাগ দমনকারীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। কুরআন শরীফে তাদের সম্পর্কে বলা হয়েছে:
والكاظمين الغيظ وَالْعَافِينَ عَنِ النَّاسِ
-"(তারা) রাগ দমনকারী এবং মানুষের অপরাধ ক্ষমাকারী।"
বলা বাহুল্য, যেসব নেক ও বিশ্বাসী বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাগ দমন করেন, তারা যে আল্লাহর নিকট বিশেষ মর্যাদার অধিকারী তা নবী করীম ﷺ আলোচ্য হাদীসে ঘোষণা করেছেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)