মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৬৭
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মানুষের মধ্যে পরিবর্তন আসা
৫৩৬৭। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মানুষের উপর এমন এক যমানা আসিবে, তখন তাহাদের মধ্যে দ্বীন-শরী'অতের উপর দৃঢ়ভাবে ধৈর্যধারণকারীর অবস্থা হইবে হাতের মুষ্টিতে অঙ্গার ধারণকারীর ন্যায়। — তিরমিযী। তিনি বলিয়াছেন সনদ হিসাবে হাদীসটি গরীব।
كتاب الرقاق
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ إِسْنَادًا
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ এমন এক সময়ও আসবে যে, ফিতনা ফাসাদ ও আল্লাহকে ভুলে থাকা, পরিবেশের ওপর এরূপ প্রাধান্য পাবে যে, আল্লাহ্ ও রাসূলের আহকামের ওপর দৃঢ়তার সাথে আমল করা ও হারাম থেকে বেঁচে জীবন যাপন করা এরূপ কঠিন ও ধৈর্য পরীক্ষার হবে যেমন জ্বলন্ত অঙ্গার হাতে তুলে নেওয়া। আবূ সাঈদ খুদরী (রা)-এর উপরে বর্ণিত হাদীসে যার উল্লেখ করা হয়েছে তা সেই যুগ হবে। আল্লাহই ভাল জানেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)