মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং: ৫৩৬৯
- নম্রতা ও যুহদের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - মানুষের মধ্যে পরিবর্তন আসা
৫৩৬৯। হযরত সাওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিকট ভবিষ্যতে তোমাদের বিরুদ্ধে (ইসলাম বিদ্বেষী) অন্যান্য সম্প্রদায় একে অন্যকে আহ্বান করিবে, যেরূপ খাবার বরতনের প্রতি ভক্ষণকারী অন্যান্যদিগকে ডাকিয়া থাকে। বর্ণনাকারী বলেন, ইহা শুনিয়া সাহাবীদের কেহ বলিলেন, উহা কি এইজন্য হইবে যে, আমরা সেই সময় সংখ্যায় কম হইব? তিনি বলিলেনঃ বরং তখন তোমরা সংখ্যায় অনেক বেশী হইবে, কিন্তু তোমাদের অবস্থা হইবে স্রোতে (ভাসিয়া যাওয়া) আবর্জনার ন্যায়। নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা তোমাদের শত্রুদের অন্তর হইতে তোমাদের প্রতি ভয়-ভীতি বাহির করিয়া দিবেন। এবং তোমাদের অন্তরে ‘ওয়াহ্ন' সৃষ্টি করিয়া দিবেন। তখন কোন একজন জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্। ‘ওয়াহন' কি? তিনি বলিলেনঃ দুনিয়ার মহব্বত এবং মৃত্যুকে অপছন্দ করা (অর্থাৎ, বাঁচার লোভ)। –আবু দাউদ ও বায়হাকী দালায়েলুন নুবুওয়ত গ্রন্থে
كتاب الرقاق
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا» . فَقَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ: «بَلْ أَنْتُم يَوْمئِذٍ كثير وَلَكِن غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ» . قَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ؟ قَالَ: «حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
হযরত সাওবান (রা)-এর এ বর্ণনায় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ বাণী উদ্ধৃত হয়েছে। যখন তিনি এ কথা বলেছিলেন, তখন বরং কয়েক শতাব্দী পরও অবস্থা এরূপ ছিল যে, বাহ্যত বহু দীর্ঘ সময় পর্যন্ত এই সম্ভাবনা দেখা যেত না যে, কখনো তাঁর উম্মতের এরূপ অবস্থাও হবে। আর শত্রু জাতিসমূহের মুকাবিলায় এরূপ দুর্বল ও প্রাণহীন হয়ে শত্রুদের সহজ গ্রাসে পরিণত হবে। কিন্তু তিনি যা বলেছিলেন তা সংঘটিত হয়ে চলছে। আর বার বার বাস্তব পরিণতি লাভ করেছে। এবং আজও তাই হচ্ছে। (১)
আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণী অনুযায়ী অবস্থার পরিবর্তন ও পতনের মৌলিক কারণ হচেছ, দুনিয়া ও দুনিয়ার জীবনের সাথে আমাদের ভালবাসা সৃষ্টি হয়ে গেছে, এবং আল্লাহর পথে মৃত্যু আমাদের জন্য তিক্ত ঢোক হয়েছে। নিঃসন্দেহে আমাদের এই অবস্থা আমাদের শত্রুদের রসালো গ্রাসে পরিণত করেছে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই বাণী কেবল ভবিষ্যত বাণীই নয় বরং উম্মতকে সর্তক করা যে, 'অহন' (অর্থাৎ দুনিয়ার প্রতি ভালবাসা ও মৃত্যুকে অপসন্দ করা) এর রোগ থেকে অন্তরসমূহ রক্ষা করতে হবে।
টিকা: ১. বর্তমানে ফিলিস্তিন, ইরাক ও কাশ্মিরের মুসলমানসহ দুনিয়ার মুসলিম জাতিসমূহের ওপর এভাবেই হামলা চলছে-অনুবাদক।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)