মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৪২
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: অদূর ভবিষ্যতে ফোরাত (ইউফ্রেটিস) নদী উন্মুক্ত হইয়া যাইবে (অর্থাৎ, শুকাইয়া যাইবে) এবং উহার তলদেশ হইতে স্বর্ণের খনি বাহির হইবে। তখন সেখানে যে কেহ উপস্থিত হয়, সে যেন উহা হইতে কিছুই না নেয়। — মোত্তা:
كتاب الفتن
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ فَمَنْ حَضَرَ فَلَا يَأْخُذْ مِنْهُ شَيْئًا» . مُتَّفَقٌ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান