আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং: ৪০৩৯
আন্তর্জাতিক নং: ৪৩৮১
- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
২২৩৬. নাজরান অধিবাসীদের ঘটনা
৪০৩৯। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... হুযাইফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নযরান অধিবাসীরা রাসূলুল্লাহ (ﷺ)- এর কাছে এসে বলল, আমাদের এলাকার জন্য একজন আমানতদার ব্যক্তি পাঠিয়ে দিন। তিনি বললেন, তোমাদের কাছে আমি একজন আমানতদার ব্যক্তিকেই পাঠাবো, যিনি সত্যই আমানতদার। কথাটি শুনে লোকজন সবাই আগ্রহভরে তাকিয়ে রইলো। রাসূলুল্লাহ (ﷺ) তখন আবু উবাইদা ইবনুল জাররাহ্ (রাযিঃ)- কে পাঠালেন।
كتاب المغازى
بَابُ قِصَّةُ أَهْلِ نَجْرَانَ
4381 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: جَاءَ أَهْلُ نَجْرَانَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: ابْعَثْ لَنَا رَجُلًا أَمِينًا فَقَالَ: «لَأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلًا أَمِينًا حَقَّ أَمِينٍ، فَاسْتَشْرَفَ لَهُ النَّاسُ فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ»

হাদীসের ব্যাখ্যা:

কুরআন পাক ও হাদীস শরীফে 'আমানত' শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এর মর্ম হচ্ছে, আল্লাহ্ পাক ও তাঁর বান্দাদের সাথে যেসব দায়িত্ব সংশ্লিষ্ট রয়েছে, সঠিকভাবে ও পূর্ণরূপে ঐগুলো আদায় করা। হযরত আনাস রাযি. এর ব্যাখ্যাধীন এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহ ও তাওফীকে হযরত আবু উবায়দা রাযি. এ গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)