মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৫১৫
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - কিয়ামত নিকটবর্তী হওয়া এবং যে ব্যক্তি মৃত্যুবরণ করল তখন হতেই তার কিয়ামত সংঘটিত হয়ে গেল।
৫৫১৫। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এই দুনিয়ার স্থায়িত্বের উদাহরণ এই যে, যেমন কোন ব্যক্তি একটি কাপড়ের প্রথম হইতে ফাঁড়িয়া শেষ পর্যন্ত পৌঁছিয়াছে এবং মাত্র একখানা সুতার মধ্যে উভয় খণ্ড আটকিয়া রহিয়াছে। আর অচিরেই উহাও ছিঁড়িয়া যাইবে। —বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الفتن
اَلْفصْلُ الثَّالِثُ
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ هَذِهِ الدُّنْيَا مَثَلُ ثَوْبٍ شُقَّ مِنْ أَوَّلِهِ إِلَى آخِرِهِ فَبَقِيَ مُتَعَلِّقًا بِخَيْطٍ فِي آخِرِهِ فَيُوشِكُ ذَلِكَ الْخَيْطُ أَنْ يَنْقَطِعَ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসেও অন্যান্য হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে যে, কিয়ামত অত্যন্ত সন্নিকটবর্তী। কিয়ামত দূরবর্তী মনে করে আমলের ক্ষেত্রে যাতে কোন দুর্বলতা না দেখান হয় তার প্রতিই নবী (ﷺ) গুরুত্ব আরোপ করেছেন। বরং দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, কিয়ামতের আগমন অবশ্যম্ভাবী এবং এটা এমন এক মহাঘটনা যার জন্য সর্বদা চিন্তা-ভাবনা করা এবং প্রস্তুত থাকা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান