মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৫১৭
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - নিকৃষ্ট লোকেদের ওপরেই কিয়ামত সংঘটিত হবে।
৫৫১৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: নিকৃষ্ট মানুষের উপরই কিয়ামত কায়েম হইবে। —মুসলিম
كتاب الفتن
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ الْخَلْقِ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনকারী লোকজন যখন দুনিয়াতে মোটেই বিদ্যমান থাকবে না এবং দুনিয়াতে শুধুমাত্র অসৎ এবং আল্লাহ বিমুখ লোক থাকবে তখন আল্লাহর নির্দেশে কিয়ামত অনুষ্ঠিত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান