মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৮৫
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৮৫। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ হে মানুষসকল! তোমরা (আল্লাহর ভয়ে) খুব বেশী বেশী ক্রন্দন কর। যদি কাঁদিতে ব্যর্থ হও, তাহা হইলে ক্রন্দনের রূপ ধারণ কর। কেননা, দোযখী দোযখের মধ্যে কাঁদিতে থাকিবে, এমন কি পানির নালার ন্যায় তাহাদের চেহারার অশ্রু প্রবাহিত হইবে। একসময় অশ্রুও খতম হইয়া যাইবে এবং রক্ত প্রবাহিত হইতে থাকিবে, ইহাতে তাহার চক্ষুসমূহে এমন গভীরভাবে ক্ষত হইবে যে, যদি উহাতে নৌকা চালাইতে হয় তবে উহাও চলিবে। —শরহে সুন্নাহ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ ابْكُوا فَإِنْ لَمْ تَسْتَطِيعُوا فَتَبَاكَوْا فَإِنَّ أَهْلَ النَّارِ يَبْكُونَ فِي النَّارِ حَتَّى تَسِيلَ دُمُوعُهُمْ فِي وُجُوهِهِمْ كَأَنَّهَا جَدَاوِلُ حَتَّى تَنْقَطِعَ الدُّمُوعُ فَتَسِيلَ الدِّمَاءُ فَتَقَرَّحَ الْعُيُونُ فَلَوْ أَنَّ سُفُنًا أُزْجِيَتْ فِيهَا لجَرَتْ» . رَوَاهُ فِي «شرح السّنة»



اسنادہ ضعیف ، رواہ البغوی فی شرح السنۃ (15 / 253 ح 4418) * فیہ یزید الرقاشی : ضعیف و عمران بن زید التغلبی : لین و للحدیث لون آخر عند ابن ماجہ (4324) و سندہ ضعیف ۔

(ضَعِيف)

হাদীসের ব্যাখ্যা:

১. অর্থাৎ, এই দুনিয়াতে আল্লাহ্র আযাবের ভয়ে কাঁদিলে পরকালে আর কাঁদিতে হইবে না। অপর এক হাদীসে বর্ণিত, “যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, সেই চক্ষু দোযখে যাইবে না।”

২. হাদীসের উদ্দেশ্য হল একথা বর্ণনা করা যে, জাহান্নামের শাস্তি এমন মারাত্মক হবে যে, চোখ অশ্রুপাত করে অশ্রুর ভান্ডার শেষ করবে তখন রক্ত অশ্রু হয়ে ঝরবে এবং অবিরাম অশ্রুপাতের কারণে চোখ আহত হবে। তাই সেই ভয়ঙ্কর শাস্তি অবিরাম অশ্রুপাত এবং রক্তের অশ্রুর ধারা থেকে রক্ষা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে নিজের জীবনে ভয়ভীতির সঞ্চার করা এবং অশ্রুপাত করা। অপর এক হাদীসে বলা হয়েছে-

لا ‌يلج ‌النار ‌من ‌بكى ‌من ‌خشية الله عز وجل حتى يعود اللبن في الضرع

আল্লাহর ভয়ে যে ব্যক্তি ক্রন্দন করেছে সে কখনও দোযখে যাবে না। আল্লাহর ভয়ে ক্রন্দন করা আর যদি ক্রন্দন না করা যায় তাহলে ক্রন্দনের অবস্থা সৃষ্টি করা আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যম বিশেষ। জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ লাভ করার এটা এক বিশেষ আমল।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান