মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৬৪
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৬৪। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ (কিয়ামতের মাঠে অথবা বেহেশতে) আমি হইব সমস্ত নবীদের পারিচালক বা অগ্রগামী। ইহা আমি অহংকার হিসাবে বলিতেছি না। আমি হইলাম নবী আগমনের সিলসিলা সমাপ্তকারী, ইহাতে আমার কোন গর্ব নাই। আর সর্বপ্রথম আমিই হইব শাফা'আতকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশই কবূল করা হইবে। ইহাতে আমার কোন অহংকার নাই। —দারেমী
كتاب الفضائل والشمائل
وَعَنْ جَابِرٌ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَنَا قَائِدُ الْمُرْسَلِينَ وَلَا فَخْرَ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ وَلَا فَخْرَ وَأَنَا أَوَّلُ شافعٍ وَمُشَفَّع وَلَا فَخر» . رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীস থেকে জানা গেল, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি নবীগণের শেষ এবং এ জগতে আল্লাহর সব নবী-রাসূলের পর এসেছেন, কিয়ামতের দিন তিনি সব নবী-রাসূলের নেতা ও অগ্রবর্তী হবেন। এরপর তিনি সেই কিয়ামত দিবসে সুপারিশ ও সুপারিশ গ্রহণে প্রথম ও প্রধান হওয়ারও উল্লেখ করেছেন। আলোচ্য হাদীসেও তিনি বিনয়-নম্রতা প্রকাশের সাধারণ রীতি অনুযায়ী আল্লাহ্ তা'আলার নি'আমতরাজির উল্লেখের সাথে وَلَا فَخْرَ (আর এটা আমি গর্ব হিসাবে বলছি না) বলেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান