মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৪০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৪০। হযরত আনাস (রাঃ) বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বৎসর বয়সে ইন্তেকাল করিয়াছেন। (অনুরূপভাবে) হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) এবং হযরত ওমর ফারূক (রাঃ) তেষট্টি বৎসর বয়সে ওফাত পাইয়াছেন। —মুসলিম। ইমাম মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রহঃ) বলিয়াছেন, অধিকাংশ রেওয়ায়তে হুযূরের বয়সকাল ৬৩ বৎসরই রহিয়াছে।
كتاب الفضائل والشمائل
وَعَنْهُ قَالَ: قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ وَعُمَرُ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ. رَوَاهُ مُسْلِمٌ قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيل البُخَارِيّ: ثَلَاث وَسِتِّينَ أَكثر

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবূ বকর সিদ্দীক ও উমর ফারুক রাযি.-এর রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যে বিশেষ সম্বন্ধ ছিল, এর একটি বহিঃপ্রকাশ এও ছিল যে, হুযূর (ﷺ)-এর ন্যায় ঐ দু'জনও তেষট্টি বছর বয়সেই ইন্তিকাল করেন। এরই আরেকটি বহিঃপ্রকাশ এটাও যে, ওফাতের পর এ দু'জন রওযা শরীফে হুযুর (ﷺ)-এর সাথে দাফন হয়ে আছেন। এক হাদীসে আছে, কিয়ামতের দিন যখন হুযূর (ﷺ) কবর শরীফ থেকে উঠে হাশরের ময়দানে অথবা আল্লাহর দরবারের দিকে যাবেন, তখন তাঁর এ দুই সাথী তাঁর ডানে-বামে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান