মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯৬০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর ওফাতের পর সাহাবীদের মক্কাহ্ হতে হিজরত করা সম্পর্কে
৫৯৬০। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, প্রত্যেক নবীকেই তাহার মৃত্যু-রোগে আক্রান্ত হওয়ার পর দুনিয়া ও আখেরাতের মধ্যে কোন একটি গ্রহণ করিবার এখতিয়ার দেওয়া হয়। আর রাসূলুল্লাহ্ (ছাঃ) যখন তাহার অন্তিম রোগে আক্রান্ত হইলেন, তখন তিনি কঠিন শ্বাসরুদ্ধ অবস্থার সম্মুখীন হন। সেই সময় আমি তাহাকে কোরআনের এই আয়াত পড়িতে শুনিলাম, (অর্থ) "সেইসমস্ত লোকদের সঙ্গে, যাহাদিগকে আপনি পুরস্কৃত করিয়াছেন, যথা—নবী, সিদ্দীক, শোহাদা ও সালেহীনগণ।” ইহাতে আমি বুঝিতে পারিলাম যে, তাহাকে সেই এখতিয়ার দেওয়া হইয়াছে। (এবং তিনি আখেরাতকেই এখতিয়ার করিয়াছেন।) — মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «مامن نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ» . وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ فَسَمِعْتُهُ يَقُولُ: مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ من الصديقين والنبيين وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ. فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ. مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আল্লাহর পক্ষ থেকে তাঁদেরকে এখতিয়ার দেওয়া হয় যে, দুনিয়াতে যদি আরো কিছুকাল থাকতে চান, তাহলে থাকতে পারেন, আর যদি আখেরাত জগতে চলে যাওয়া পছন্দ করেন, তাহলে তাই অবলম্বন করে নিন। এ হাদীসে হযরত আয়েশা রাযি. হুযুর (ﷺ)-এর ওফাতকালীন অসুস্থতার শেষ পর্যায়ের এ ঘটনা বর্ণনা করেছেন যে, যখন প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হল, (যা মৃত্যু নিকটবর্তী হওয়ার লক্ষণ হয়ে থাকে।) তখন তিনি আল্লাহ্ তা'আলার দিকে মনোনিবেশ করে নিবেদন করলেন : مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ الخ হে আল্লাহ্! এবার তুমি আমাকে ঐসব মকবুল ও প্রিয় বান্দাদের কাছে পৌঁছিয়ে দাও, যাঁরা তোমার বিশেষ কৃপাধন্য- অর্থাৎ, নবী, সিদ্দীক, শহীদ ও পুণ্যবান ব্যক্তিগণ। সূরা নিসার ৬৯ নং আয়াতে এ চারটি শ্রেণীর উপর আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান