মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০২৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০২৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর (রাঃ)-কে উদ্দেশ্য করিয়া বলিয়াছেনঃ তুমি আমার (সওর) গুহার সঙ্গী এবং হাউযে কাওসারে আমার সাথী। —তিরমিযী
كتاب المناقب
وَعَن ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «أَنْتَ صَاحِبِي فِي الْغَارِ وصاحبي على الْحَوْض» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

একথা সুবিদিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা থেকে হিজরত করেন, তখন তিন দিন পর্যন্ত মক্কার নিটকবর্তী সাওর পাহাড়ের এক গুহায় আত্মগোপন অবস্থায় ছিলেন। এ গুহায় হযরত আবু বকরই তাঁর সাথে ছিলেন। হিজরতের এ সফরে-বিশেষ করে এ গুহায় হুযুর (ﷺ)-এর সাথে থাকা (যার মধ্যে চূড়ান্ত সীমার অনেক আশংকা ছিল।) বিশ্বস্ততা ও আত্মোৎসর্গের এক অতুলনীয় নিদর্শন ছিল। এ জন্যই হুযুর (ﷺ) বিশেষভাবে এটা মনে রেখেছেন। (কুরআন মজীদেও এর উল্লেখ করা হয়েছে:

ثَانِیَ اثۡنَیۡنِ اِذۡ ہُمَا فِی الۡغَارِ اِذۡ یَقُوۡلُ لِصَاحِبِہٖ لَا تَحۡزَنۡ اِنَّ اللّٰہَ مَعَنَا

(সূরা তওবা, আয়াত: ৪৫)

উর্দু ভাষায় یار غار (গুহার বন্ধু) শব্দটি কুরআন পাকের এ আয়াত এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর এ জাতীয় বাণী ও বক্তব্য থেকেই এসেছে। গুহার অবস্থানকালীন এ তিন দিন সঙ্গে থেকে হযরত আবূ বকর রাযি. আত্মোৎসর্গের চূড়ান্ত প্রমাণ দিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান