মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৭৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৭৩। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন তবুক যুদ্ধের প্রস্তুতি নিতেছিলেন, তখন হযরত ওসমান (রাঃ) স্বীয় জামার আস্তিনে পুরিয়া একহাজার দীনার ( স্বর্ণমুদ্রা) লইয়া নবী (ﷺ)-এর নিকট আসিলেন এবং দীনারগুলি হুযূর (ﷺ)-এর কোলে ঢালিয়া দিলেন। (বর্ণনাকারী বলেন,) আমি দেখিলাম, নবী (ﷺ) স্বীয় কোলের মুদ্রাগুলি উলট-পালট করিতেছেন এবং বলিতে লাগিলেনঃ আজিকার পরে ওসমানকে কোন ক্ষতি করিবে না—তিনি যে আমলই করেন না কেন। এই কথাটি তিনি দুইবার বলিয়াছেন। —আহমদ
كتاب المناقب
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ: جَاءَ عُثْمَانُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَلْفِ دِينَارٍ فِي كُمِّهِ حِينَ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَنَثَرَهَا فِي حِجْرِهِ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَلِّبُهَا فِي حِجْرِهِ وَيَقُولُ: «مَا ضَرَّ عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ الْيَوْمِ» مرَّتَيْنِ. رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

হযরত উসমান রাযি.-এর পেশকৃত স্বর্ণমুদ্রাগুলো হযরত উসমান রাযি. ও অন্যান্য লোকের সামনে নিজের কোলে নিয়ে উলট-পালট করা এটা স্পষ্টত হুযুর (ﷺ)-এর আন্তরিক খুশী প্রকাশের জন্য ছিল।
আব্দুর রহমান ইবনে খাব্বাব রাযি.-এর হাদীস থেকে জানা যায় যে, হুযুর (ﷺ)-এর আবেদনে যখন হযরত উসমান রাযি. মুজাহিদদের জন্য উট পেশ করেছিলেন, তখন হুযুর (ﷺ) তাঁকে এমন সুসংবাদ দিয়েছিলেন এবং বার বার বলেছিলেন, مَا عَلَى عُثْمَانَ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ খাটি মু'মিনদেরকে এ ধরনের সুসংবাদ দুনিয়া ও আখেরাতের চিন্তা এবং এর জন্য চেষ্টা-সাধনা থেকে উদাসীন করে না; বরং আল্লাহ তা'আলার মহব্বত ও সন্তুষ্টি অর্জনে তারা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান