মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৭৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - উসমান (রাঃ)-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৭৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) ফেতনা সম্পর্কে অলোচনা করিলেন এবং হযরত ওসমান (রাঃ)-এর প্রতি ইংগিত করিয়া বলিলেনঃ এই লোকটি উক্ত ফেতনায় মযলুম অবস্থায় নিহত হইবে। —তিরমিযী, তিনি বলিয়াছেন, এই হাদীসটির সনদ হাসান ও গরীব।
كتاب المناقب
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِتْنَةً فَقَالَ: «يُقْتَلُ هَذَا فِيهَا مَظْلُومًا» لِعُثْمَانَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِسْنَادًا
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির মর্ম স্পষ্ট। এ কথাটিও নিঃসন্দেহে রাসূলুল্লাহ (ﷺ) এর মু'জেযাসমূহের অন্তর্ভুক্ত যে, হুযুর (ﷺ)-এর ওফাতের চব্বিশ বছর পর হযরত উসমানের বিরুদ্ধে যে ফেতনা মাথাচাড়া দিয়ে উঠার ছিল, এ ফেতনার এবং এ ফেতনায় তিনি যে মজলুম অবস্থায় শহীদ হবেন, এ সংবাদ তিনি সাহাবায়ে কেরামকে এত আগেই দিয়ে দিয়েছিলেন। এ কথা স্পষ্ট যে, এ সংবাদ তিনি আল্লাহ তা'আলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে লাভ করেছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)