মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১১৮
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - আশারাহ্ মুবাশশারা রাযিয়াল্লাহু আনহুমা-এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬১১৮। হযরত আব্দুর রহমান ইবনে আওফ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আবু বকর জান্নাতী, ওমর জান্নাতী, ওসমান জান্নাতী, আলী জান্নাতী, তালহা জান্নাতী, যুবায়র জান্নাতী, আব্দুর রহমান ইবনে আওফ জান্নাতী, সা'দ ইবনে আবু ওয়াক্কাস জান্নাতী, সাঈদ ইবনে যায়দ জান্নাতী এবং আবু ওবায়দা ইবনুল জাররাহ্ জান্নাতী “রাযিআল্লাহু আনহুম”। – তিরমিযী,
كتاب المناقب
الْفَصْل الثَّانِي
عَن عبد الرَّحْمَن بن عَوْف أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ وَعُمَرُ فِي الْجَنَّةِ وَعُثْمَانُ فِي الْجَنَّةِ وَعَلِيٌّ فِي الْجَنَّةِ وَطَلْحَةُ فِي الْجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي الْجَنَّةِ وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي الْجَنَّةِ وَسَعِيدُ بْنُ زَيْدٍ فِي الْجَنَّةِ وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ فِي الْجَنَّةِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

একথা সুস্পষ্ট যে, হুযুর (ﷺ)-এর এ ঘোষণা ওহীর মাধ্যমে আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে অবগতি ও তাঁর নির্দেশ ছিল। আহলে সুন্নতের জমহুর ওলামায়ে কেরাম হুযুর (ﷺ)-এর এ বক্তব্য থেকেই এটা বুঝে নিয়েছেন যে, এ দশজন মনীষী অবশিষ্ট সাহাবায়ে কেরাম ও সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম। যদিও তাঁদের ছাড়া আরো কিছু লোকের জান্নাতী হওয়ার অবগতি তিনি বিভিন্ন সময়ে দিয়েছেন। কিন্তু এই দশজনের অন্য সবার তুলনায় অনন্য বৈশিষ্ট্য ও মর্যাদা রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান