মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৪২
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪২। হযরত হোযায়ফা (রাঃ) বলেন, যখনই কোন ফেতনা মানুষের মধ্যে দেখা দেয়, তখন আমি সকলের ব্যাপারে ভয় করি যে, সে উহাতে লিপ্ত হইতে পারে, একমাত্র মুহাম্মাদ ইবনে মাসলামাহ্ ব্যতীত। কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, (হে মাসলামাহ্।) ফেতনা তোমার কোন ক্ষতি করিতে পারিবে না।—
كتاب المناقب
وَعَنْهُ قَالَ: مَا أَحَدٌ مِنَ النَّاسِ تُدْرِكُهُ الْفِتْنَةُ إِلَّا أَنَا أَخَافُهَا عَلَيْهِ إِلَّا مُحَمَّدُ بْنُ مِسْلَمَةَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَضُرُّكَ الْفِتْنَةُ» . رَوَاهُ أَبُو دَاوُد