মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৪৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪৪। হযরত আব্দুর রহমান ইবনে আবু আমীরা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) হযরত মুআবিয়া (রাঃ)-এর জন্য এইভাবে দো'আ করিয়াছেন— হে আল্লাহ্! তুমি তাঁহাকে সঠিক পথপ্রদর্শনকারী, সত্য পথের অনুসারী কর এবং তাঁহার দ্বারা মানুষদিগকে হেদায়ত নসীব কর। – তিরমিযী
كتاب المناقب
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمِيرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِمُعَاوِيَةَ: «اللَّهُمَّ اجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا وَاهْدِ بِهِ» . رَوَاهُ التِّرْمِذِيّ