মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৪৬
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪৬। হযরত জাবের (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত আমার সাক্ষাৎ হয়, তখন তিনি বলিলেনঃ হে জাবের। কি ব্যাপার ? আমি তোমাকে চিন্তাযুক্ত দেখিতেছি? আমি বলিলাম, আমার পিতা শহীদ হইয়াছেন এবং রাখিয়া গিয়াছেন পরিবার-পরিজন ও ঋণ। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, আমি কি তোমাকে এই সুসংবাদ দিব না যে, আল্লাহ্ তা'আলা তোমার পিতার সাথে যে ব্যবহার করিয়াছেন? আমি বলিলাম ; হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্! অবশ্যই বলুন। তিনি বলিলেন, আল্লাহ্ তা'আলা এই যাবৎ যাহার সহিতই কথাবার্তা বলিয়াছেন, তাহা পর্দার আড়াল হইতেই বলিয়াছেন; কিন্তু তিনি তোমার পিতাকে জীবিত করিয়াছেন এবং তাঁহার সাথে সামনা-সামনি কথাবার্তা বলিয়াছেন এবং আল্লাহ্ বলিয়াছেনঃ হে আমার বান্দা! তোমার মনে যাহা ইচ্ছা আমার নিকট চাও, আমি তোমাকে তাহা প্রদান করিব। তোমার পিতা বলিলেন, ইয়া রব! আমাকে জীবিত করিয়া দিন, যাহাতে আমি দ্বিতীয়বার আপনার রাস্তায় শহীদ হই। আল্লাহ্ তাবারাকা ওয়া তা'আলা বলিলেনঃ আমার এই বিধান পূর্বেই সাব্যস্ত রহিয়াছে যে, একবার মৃত্যুর পর কোন ব্যক্তি পুনরায় দুনিয়াতে ফিরিয়া আসিবে না। অতঃপর কোরআনের এই আয়াত নাযিল হয়— “যাহারা আল্লাহর রাস্তায় নিহত হইয়াছে, তোমরা তাঁহাদিগকে মৃত মনে করিও না; বরং তাঁহারা জীবিত .........।” – তিরমিযী
كتاب المناقب
وَعَنْ جَابِرٍ قَالَ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَا جَابِرُ مَا لي أَرَاك منكسراً» قلت يَا رَسُول الله اسْتشْهد أبي قتل يَوْم أحد وَتَرَكَ عِيَالًا وَدَيْنًا قَالَ أَفَلَا أُبَشِّرُكَ بِمَا لَقِي الله بِهِ أَبَاك قَالَ قُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا كَلَّمَ اللَّهُ أَحَدًا قَطُّ إِلَّا مِنْ وَرَاءِ حجاب وَأَحْيَا أَبَاك فَكَلمهُ كفاحا فَقَالَ يَا عَبْدِي تَمَنَّ عَلَيَّ أُعْطِكَ قَالَ يَا رَبِّ تُحْيِينِي فَأُقْتَلُ فِيكَ ثَانِيَةً قَالَ الرَّبُّ عز وَجل إِنَّه قد سبق مني أَنهم إِلَيْهَا لَا يرجعُونَ قَالَ وأنزلت هَذِهِ الْآيَةِ [وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا] الْآيَة. رَوَاهُ التِّرْمِذِيّ