আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৯. সফরাবস্থায় নামায কসর পড়া
হাদীস নং: ৩৭৪
সফরাবস্থায় নামায কসর পড়া
১৮. নামাযের অপেক্ষা করা এবং নামাযের জন্য গমন করা
রেওয়ায়ত ৫৬. মালিক (রাহঃ) বলেন, তাহার নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, সাঈদ ইবনে মুসায়্যাব (রাহঃ) বলিয়াছেনঃ বলা হয়, আযানের পর একমাত্র মুনাফিক ব্যতীত কোন ব্যক্তি মসজিদ হইতে বাহির হয় না, অবশ্য যে ব্যক্তি পুনরায় ফিরিয়া আসার ইচ্ছা রাখে (সে বাহির হইতে পারে)।
كتاب قصر الصلاة فى السفر
بَاب انْتِظَارِ الصَّلَاةِ وَالْمَشْيِ إِلَيْهَا
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ قَالَ يُقَالُ لَا يَخْرُجُ أَحَدٌ مِنْ الْمَسْجِدِ بَعْدَ النِّدَاءِ إِلَّا أَحَدٌ يُرِيدُ الرُّجُوعَ إِلَيْهِ إِلَّا مُنَافِقٌ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসে ই'তেকাদী নিফাক নয় বরং আমলী নিফাকের উল্লেখ করা হয়েছে। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে বা এমন কোন কাজ যা না করলে কোনরূপ বিবাদ বিসম্বাদ হওয়ার আশঙ্কা রয়েছে কিংবা নিজের বা অন্য কারো মারাত্মক ক্ষতি হতে পারে তা সম্পাদনের জন্য বাইরে যাওয়া যাবে। মুসাফির ব্যক্তি বাস, ট্রেন বা বিমান না পাওয়ার আশঙ্কা করলে জামা'আতের পূর্বে মসজিদ থেকে চলে যেতে পারে। স্বাভাবিক অবস্থায় জামা'আতের নামায না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলে গুনাহ হবে। আর তা আমলী নিফাক হিসাবে গণ্য হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: