আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৩. বৃষ্টি প্রার্থনার অধ্যায়

হাদীস নং: ৪৩৬
বৃষ্টি প্রার্থনার অধ্যায়
২. বৃষ্টি প্রার্থনার বিবরণ
রেওয়ায়ত ২. আমর ইবনে শুয়াইব (রাহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) যখন বৃষ্টি প্রার্থনা করিতেন, তখন বলিতেনঃ

اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهِيمَتَكَ وَانْشُرْ رَحْمَتَكَ وَأَحْىِ بَلَدَكَ الْمَيِّتَ

অর্থাৎ, হে আল্লাহ! আপনার বান্দা ও জীব-জন্তুর পিপাসা নিবারণ করুন এবং আপনার রহমত বিস্তার করুন; আর পানির অভাবে মৃতপ্রায় শহরকে পুনরুজ্জীবিত করুন।
كتاب الاستسقاء
بَاب مَا جَاءَ فِي الْاسْتِسْقَاءِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَسْقَى قَالَ اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهِيمَتَكَ وَانْشُرْ رَحْمَتَكَ وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ

হাদীসের ব্যাখ্যা:

একটু চিন্তা করে দেখুন, এ দু'আতে কী দারুন আবেদন এবং আল্লাহর রহমত আকর্ষণ করার কী বিপুল ক্ষমতা এগুলোতে রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান