আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

১৭. যাকাতের অধ্যায়

হাদীস নং: ৬১২
যাকাতের অধ্যায়
২৬. সাদ্‌কাদাতা কর্তৃক সাদ্‌কা হিসাবে আদায়কৃত বস্তু ক্রয় করা বা ফিরাইয়া আনা
রেওয়ায়ত ৫০. আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) বর্ণনা করেন, উমর ইবনে খাত্তাব (রাযিঃ) আল্লাহর রাস্তায় একটি ঘোড়া দান করিয়াছেন, পরে উহা ক্রয় করিতে চেষ্টা করিলে রাসূলুল্লাহ (ﷺ) তাহাকে বলিলেনঃ ইহা ক্রয় করিও না, তোমার সাদ্‌কা তুমি ফেরত লইও না। ইয়াহইয়া (রাযিঃ) বলেনঃ মালিক (রাহঃ)-কে একবার জিজ্ঞাসা করা হইল, যাকাত আদায়কৃত বস্তু যাকাত গ্রহণকারী ব্যতীত অন্য কাহাকেও বিক্রয় করিতে দেখা গেলে যাকাতদাতা উহা ক্রয় করিতে পারিবে কি? মালিক (রাহঃ) উত্তরে বললেনঃ আমার মতে উহা ক্রয় না করাই উত্তম।
كتاب الزكاة
بَاب اشْتِرَاءِ الصَّدَقَةِ وَالْعَوْدِ فِيهَا
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ حَمَلَ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ فَأَرَادَ أَنْ يَبْتَاعَهُ فَسَأَلَ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَا تَبْتَعْهُ وَلَا تَعُدْ فِي صَدَقَتِكَ
قَالَ يَحْيَى سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَوَجَدَهَا مَعَ غَيْرِ الَّذِي تَصَدَّقَ بِهَا عَلَيْهِ تُبَاعُ أَيَشْتَرِيهَا فَقَالَ تَرْكُهَا أَحَبُّ إِلَيَّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
মুওয়াত্তা মালিক - হাদীস নং ৬১২ | মুসলিম বাংলা