আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
১৮. রোযার অধ্যায়
হাদীস নং: ৬৪০
রোযার অধ্যায়
৭. প্রবাসে রোযা রাখা
রেওয়ায়ত ২২. রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈক সাহাবী হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বিজয় বৎসর তাহার সফরে সাহাবীগণকে রোযা খুলিতে নির্দেশ দিলেন এবং বলিলেন, তোমরা তোমাদের শক্রদের জন্য শক্তি সঞ্চয় কর, আর রাসূলুল্লাহ (ﷺ) নিজে রোযা রাখিলেন। আবু বকর ইবনে আব্দুর রহমান (রাহঃ) বলেনঃ যে ব্যক্তি আমার নিকট হাদীস বর্ণনা করিয়াছেন তিনি বলিয়াছেনঃ আমি আরয নামক স্থানে রাসূলুল্লাহ (ﷺ)-কে নিজের মাথায় পানি ঢালিতে দেখিয়াছি, পিপাসায় অথবা প্রচণ্ড গরমের কারণে।
অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-কে বলা হইল, আপনি রোযা রাখিয়াছেন বলিয়া একদল লোক (এখনও) রোযা রাখিয়াছে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) যখন কাদীদে পৌছিলেন, তখন তিনি পেয়ালা চাহিলেন এবং (পানি অথবা দুধ) পান করিলেন, তারপর সাহাবীগণ রোযা ভঙ্গ করিলেন।

كتاب الصيام
بَاب مَا جَاءَ فِي الصِّيَامِ فِي السَّفَرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ بَعْضِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ النَّاسَ فِي سَفَرِهِ عَامَ الْفَتْحِ بِالْفِطْرِ وَقَالَ تَقَوَّوْا لِعَدُوِّكُمْ وَصَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو بَكْرٍ قَالَ الَّذِي حَدَّثَنِي لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَرْجِ يَصُبُّ الْمَاءَ عَلَى رَأْسِهِ مِنْ الْعَطَشِ أَوْ مِنْ الْحَرِّ ثُمَّ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ طَائِفَةً مِنْ النَّاسِ قَدْ صَامُوا حِينَ صُمْتَ قَالَ فَلَمَّا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْكَدِيدِ دَعَا بِقَدَحٍ فَشَرِبَ فَأَفْطَرَ النَّاسُ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা জানা গেল যে, রোযা অবস্থায় পিপাসা অথবা গরমের প্রচণ্ডতা লাঘব করার জন্য মাথায় পানি ঢালা অথবা এ ধরনের অন্য কোন উপায় অবলম্বন করা জায়েয এবং এটা রোযার চেতনা পরিপন্থী নয়। রাসূলুল্লাহ (ﷺ) এ ধরনের কোন কোন কাজ এ জন্যও করতেন যে, এ কর্মনীতি দ্বারা নিজের অক্ষমতা ও দুর্বলতা ফুটে উঠে- যা হচ্ছে দাসত্বের প্রাণবস্তু। তাছাড়া তিনি উম্মতের জন্য সহজসাধ্যতার নমুনা কায়েম করতে চাইতেন। আল্লাহর অসংখ্য রহমত ও শান্তি বর্ষিত হোক তাঁর উপর।
'আরজ' মদীনা থেকে মক্কা যাওয়ার পথে তিন মনযিলের মাথায় একটি আবাদ জনবসতি ছিল। এ জন্য এ ঘটনাটি কোন সফরের হবে। হতে পারে যে, এটা মক্কা বিজয়ের সফরের ঘটনাই হবে- যা রমযান শরীফে হয়েছিল এবং হুযুর (ﷺ) উসফান নামক স্থানে পৌঁছার আগ পর্যন্ত রোযা রেখে যাচ্ছিলেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: