আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৪. পশু জবাই সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১০৪০
পশু জবাই সম্পর্কিত অধ্যায়
১. যবেহ করার সময় বিসমিল্লাহ বলা
রেওয়ায়ত ২. ইয়াহইয়া ইবনে সাঈদ (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আবী রবীয়া মাখযুমী (রাযিঃ) স্বীয় গোলামকে একটি পশু যবেহ করিতে নির্দেশ দেন। যবেহ করার সময় ’আব্দুল্লাহ তাহাকে বলিলেনঃ বিসমিল্লাহ বলিয়া নাও। সে বলিলঃ হ্যাঁ, বলিয়াছি। আব্দুল্লাহ পুনরায় বলিলেনঃ কম বখত বিসমিল্লাহ বলিয়া নাও। সে বলিলঃ বলিয়াছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আবী রবীয়া (রাযিঃ) তখন বলিলেনঃ আল্লাহর কসম, এই গোশত আমি খাইব না।
كتاب الذبائح
بَاب مَا جَاءَ فِي التَّسْمِيَةِ عَلَى الذَّبِيحَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَيَّاشِ بْنِ أَبِي رَبِيعَةَ الْمَخْزُومِيَّ أَمَرَ غُلَامًا لَهُ أَنْ يَذْبَحَ ذَبِيحَةً فَلَمَّا أَرَادَ أَنْ يَذْبَحَهَا قَالَ لَهُ سَمِّ اللَّهَ فَقَالَ لَهُ الْغُلَامُ قَدْ سَمَّيْتُ فَقَالَ لَهُ سَمِّ اللَّهَ وَيْحَكَ قَالَ لَهُ قَدْ سَمَّيْتُ اللَّهَ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشٍ وَاللَّهِ لَا أَطْعَمُهَا أَبَدًا