আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৪. পশু জবাই সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১০৪৩
পশু জবাই সম্পর্কিত অধ্যায়
২. প্রয়োজনবশত যে প্রকারের যবেহ বৈধ
রেওয়ায়ত ৫. আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হইয়াছিল- আরবীয় খ্রিস্টান কর্তৃক যবেহকৃত পশুর গোশত খাওয়া জায়েয কি না? তিনি বলিলেনঃ হ্যাঁ, কোন অসুবিধা নাই। অতঃপর তিনি নিম্নোক্ত আয়াতটি পাঠ করেনঃ (وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ) অর্থাৎ উহাদের সহিত যে ব্যক্তি বন্ধুত্ব করিবে সে উহাদের মধ্যেই গণ্য হইবে।*
كتاب الذبائح
بَاب مَا يَجُوزُ مِنْ الذَّكَاةِ فِي حَالِ الضَّرُورَةِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ أَنَّهُ سُئِلَ عَنْ ذَبَائِحِ نَصَارَى الْعَرَبِ فَقَالَ لَا بَأْسَ بِهَا وَتَلَا هَذِهِ الْآيَةَ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ

হাদীসের তাখরীজ (সূত্র):

* ইহা দ্বারা ইব্‌ন আব্বাস (রা)-এর এই কথা বোঝান উদ্দেশ্য ছিল যে, কাফেরদের যবেহকৃত পশুর গোশত খাওয়া জায়েয হইলেও উহাদিগকে নিজেদের পশু যবেহ করিতে দেওয়া উচিত নহে। কারণ উহা তাহাদের সঙ্গে বন্ধুত্ব করার শামিল।