আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৫. শিকার সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১০৫৩
শিকার সম্পর্কিত অধ্যায়
২. প্রশিক্ষণপ্রণ্ড প্রাণী দ্বারা শিকার
রেওয়ায়ত ৬. নাফি’ (রাহঃ) বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলিয়াছেনঃ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকারকৃত প্রাণীর কিছু ভক্ষণ করুক কিংবা না করুক তবুও উহার শিকার খাওয়া জায়েয হইবে।*
كتاب الصيد
بَاب مَا جَاءَ فِي صَيْدِ الْمُعَلَّمَاتِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ سَمِعَ نَافِعًا يَقُولُ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَإِنْ أَكَلَ وَإِنْ لَمْ يَأْكُلْ

হাদীসের তাখরীজ (সূত্র):

*ইমাম আবু হানীফা ও ইমাম শাফিঈ (র)-এর মতে কুকুর যদি কিছু ভক্ষণ করিয়া ফেলে তবে উহা খাওয়া জায়েয হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: