আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৯. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
হাদীস নং: ১১৭০
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৫. যে ক্ষমতা প্ৰদান তালাকের কারণ হয় না উহার বর্ণনা
রেওয়ায়েত ১৪. কাসেম ইবনে মুহাম্মাদ ইবনে আবী বকর (রাহঃ) হইতে বর্ণিত, তিনি আয়েশা সিদ্দীকা (রাযিঃ) হইতে বর্ণনা করেন যে, তিনি আব্দুর রহমান ইবনে আবী বকর (রাযিঃ)-এর জন্য কুরায়যা বিনতে আবী উমাইয়ার বিবাহের প্রস্তাব করিলেন, (কন্যা কর্তৃপক্ষ) তাহার নিকট বিবাহ দিলেন। তারপর (কোন কারণে) তাহারা আব্দুর রহমানের উপর অসন্তুষ্ট হইলেন* এবং তাহারা বলিলেন, আমরা আয়েশা (রাযিঃ)-এর কারণে বিবাহে সম্মত হইয়াছি। আয়েশা (রাযিঃ) আব্দুর রহমানের নিকট লোক প্রেরণ করিলেন এবং তাঁহাদের বক্তব্য অবহিত করিলেন। আব্দুর রহমান কুরায়যার বিষয় কুরায়যার উপর ন্যস্ত করিলেন। কুরায়যা (রাযিঃ) তাহার স্বামীকে গ্রহণ করিলেন।** ইহা তালাক বলিয়া গণ্য হইল না।
كتاب الطلاق
بَاب مَا لَا يُبِينُ مِنْ التَّمْلِيكِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّهَا خَطَبَتْ عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ قَرِيبَةَ بِنْتَ أَبِي أُمَيَّةَ فَزَوَّجُوهُ ثُمَّ إِنَّهُمْ عَتَبُوا عَلَى عَبْدِ الرَّحْمَنِ وَقَالُوا مَا زَوَّجْنَا إِلَّا عَائِشَةَ فَأَرْسَلَتْ عَائِشَةُ إِلَى عَبْدِ الرَّحْمَنِ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَجَعَلَ أَمْرَ قَرِيبَةَ بِيَدِهَا فَاخْتَارَتْ زَوْجَهَا فَلَمْ يَكُنْ ذَلِكَ طَلَاقًا
হাদীসের তাখরীজ (সূত্র):
*আবদুর রহমান ইবন আবু বকর (রা) রূঢ় প্রকৃতির ছিলেন। একদিন কোন বিষয়ে তাঁহার স্ত্রী অসন্তুষ্ট হইয়া বলিলেন : আপনার সম্পর্কে আমাকে পূর্বেই সতর্ক করা হইয়াছিল। আওজাযুল মাসালিক
**অর্থ্যাৎ আবদুর রহমান (রা) কুরায়যা (রা)-কে তাঁহার নিকট থাকা না থাকার অধিকার প্রদান করিলেন। উত্তরে কুরায়যা (রা) বলিলেন : আমি আবূ বকর (রা)-এর পুত্রকে ত্যাগ করিব না। – আওজাযুল মাসালিক
**অর্থ্যাৎ আবদুর রহমান (রা) কুরায়যা (রা)-কে তাঁহার নিকট থাকা না থাকার অধিকার প্রদান করিলেন। উত্তরে কুরায়যা (রা) বলিলেন : আমি আবূ বকর (রা)-এর পুত্রকে ত্যাগ করিব না। – আওজাযুল মাসালিক