আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৯. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
হাদীস নং: ১১৭৩
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৬. স্ত্রীর সহিত মিলিত হইবে না বলিয়া শপথ করিলে তাহার কি হুকুম
রেওয়ায়ত ১৭. আলী ইবনে আবী তালিব (রাযিঃ) বলিতেন, কোন ব্যক্তি তাহার স্ত্রীর ব্যাপারে ঈলা করিলে উহাতে তালাক হইবে না। যদি ঈলার পর চার মাস অতিবাহিত হয় (সে কিছু না করে), তবে তাহাকে বন্দী করা হইবে, হয়ত সে তালাক দিবে নতুবা ঈলা হইতে ফিরিয়া আসিবে (অর্থাৎ স্ত্রীকে গ্রহণ করিয়া কসমের কাফফারা দিবে)।
মালিক (রাহঃ) বলেন, আমাদের নিকট ইহাই সিদ্ধান্ত।
মালিক (রাহঃ) বলেন, আমাদের নিকট ইহাই সিদ্ধান্ত।
كتاب الطلاق
بَاب الْإِيلَاءِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ كَانَ يَقُولُ إِذَا آلَى الرَّجُلُ مِنْ امْرَأَتِهِ لَمْ يَقَعْ عَلَيْهِ طَلَاقٌ وَإِنْ مَضَتْ الْأَرْبَعَةُ الْأَشْهُرِ حَتَّى يُوقَفَ فَإِمَّا أَنْ يُطَلِّقَ وَإِمَّا أَنْ يَفِيءَ قَالَ مَالِك وَذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا