আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৯. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
হাদীস নং: ১২০৮
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
১৮. ক্রীতদাসের তালাক
রেওয়ায়ত ৫১. আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) বলিতেন, যে নিজের ক্রীতদাসকে বিবাহ করার অনুমতি দিয়াছে তাহার ক্রীতদাসের তালাকের ক্ষমতা থাকিবে, অন্যের হাতে তালাকের কোন ক্ষমতা থাকিবে না। তবে ক্রীতদাস ও ক্রীতদাসীর বাদীকে নিজের অধিকারে রাখাতে কোন দোষ নাই।
كتاب الطلاق
بَاب مَا جَاءَ فِي طَلَاقِ الْعَبْدِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ مَنْ أَذِنَ لِعَبْدِهِ أَنْ يَنْكِحَ فَالطَّلَاقُ بِيَدِ الْعَبْدِ لَيْسَ بِيَدِ غَيْرِهِ مِنْ طَلَاقِهِ شَيْءٌ فَأَمَّا أَنْ يَأْخُذَ الرَّجُلُ أَمَةَ غُلَامِهِ أَوْ أَمَةَ وَلِيدَتِهِ فَلَا جُنَاحَ عَلَيْهِ