আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
২৯. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
হাদীস নং: ১২৪১
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
৩০. স্বামীর মৃত্যু হইয়াছে, স্ত্রী অন্তঃসত্ত্বা - তাহার ইদ্দতের বিবরণ
রেওয়ায়ত ৮৩. আবু সালামা ইবনে আব্দির রহমান (রাহঃ) বলেনঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস ও আবু হুরায়রা (রাযিঃ)-কে প্রশ্ন করা হইল এমন স্ত্রীলোক সম্বন্ধে, যে অস্তঃসত্ত্বা ও তাহার স্বামী ইন্তিকাল করিয়াছে। ইবনে আব্বাস (রাযিঃ) উত্তরে বলিলেনঃ চার মাস দশ দিন এবং সন্তান প্রসব করা। নির্ধারিত এতদুভয় সময়ের মধ্যে যে সময় দীর্ঘ সে সময় ইদ্দতের সময় বলিয়া বিবেচিত হইবে।*
আবু হুরায়রা (রাযিঃ) বলিলেনঃ সন্তান প্রসব করিলে সে অন্যের জন্য হালাল হইবে। অতঃপর সালামা ইবনে ’আব্দির রহমান নবী (ﷺ)-এর পত্নী উম্মে সালামা (রাযিঃ)-এর সমীপে উপস্থিত হইলেন এবং তাহার নিকট এই ব্যাপারে প্রশ্ন করিলেন। উম্মে সালামা (রাযিঃ) বলিলেনঃ সুবাইয়া** আসলামিয়া (রাযিঃ) তাহার স্বামীর ওফাতের অর্ধমাস পর সন্তান প্রসব করিলেন। ইহার পর দুই ব্যক্তি তাহাকে বিবাহ করার প্রস্তাব প্রেরণ করিলেন। তাহাদের একজন যুবক ও অপর জন হইতেছে আধাবয়সী, তিনি যুবকের (প্রস্তাবের) দিকে ঝুঁকিয়া পড়িলেন । আধাবয়সী (প্রস্তাবকারী) বললেন, তুমি এখন হালাল হও নাই। সুবাইয়ার পরিজন ছিল অনুপস্থিত। তাই তিনি আশা করিলেন যে, তাহারা আসিলে সুবাইয়া-(এর বিবাহ) সম্পর্কে তাহারা আধা বয়সী প্রস্তাবকারীকে অগ্রাধিকার দিবেন। সুবাইয়া রাসূলুল্লাহ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলেন এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট তাহার ব্যাপার উল্লেখ করিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) উত্তর দিলেনঃ তুমি হালাল হইয়া গিয়াছ, যাহাকে ইচ্ছা তুমি বিবাহ করিতে পার।

كتاب الطلاق
بَاب عِدَّةِ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا إِذَا كَانَتْ حَامِلًا
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ سُئِلَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ عَنْ الْمَرْأَةِ الْحَامِلِ يُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا فَقَالَ ابْنُ عَبَّاسٍ آخِرَ الْأَجَلَيْنِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ إِذَا وَلَدَتْ فَقَدْ حَلَّتْ فَدَخَلَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَلَى أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهَا عَنْ ذَلِكَ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ وَلَدَتْ سُبَيْعَةُ الْأَسْلَمِيَّةُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِنِصْفِ شَهْرٍ فَخَطَبَهَا رَجُلَانِ أَحَدُهُمَا شَابٌّ وَالْآخَرُ كَهْلٌ فَحَطَّتْ إِلَى الشَّابِّ فَقَالَ الشَّيْخُ لَمْ تَحِلِّي بَعْدُ وَكَانَ أَهْلُهَا غَيَبًا وَرَجَا إِذَا جَاءَ أَهْلُهَا أَنْ يُؤْثِرُوهُ بِهَا فَجَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ حَلَلْتِ فَانْكِحِي مَنْ شِئْتِ
হাদীসের তাখরীজ (সূত্র):
*অর্থাৎ স্বামীর মৃত্যুর ইদ্দত ৪ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পূর্বে যদি স্ত্রী সন্তান প্রসব করে তবে ৪ মাস ১০ দিন পূর্ণ করিবে। আর যদি ৪ মাস ১০ দিন অতিবাহিত হওয়ার পরও সন্তান প্রসব না করে তবে সে ইদ্দত পালন করিবে সন্তান প্রসব না করা পর্যন্ত। - আওজাযুল মাসালিক
**সুবাইয়া হইতেছেন হারিসের কন্যা এবং সাদ ইবন খাওলা (রা)-এর স্ত্রী। আল্লামা আইনী (র) বলেন, হুদায়বিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণকারী মহিলাদের মধ্যে প্রথম মহিলা।
**সুবাইয়া হইতেছেন হারিসের কন্যা এবং সাদ ইবন খাওলা (রা)-এর স্ত্রী। আল্লামা আইনী (র) বলেন, হুদায়বিয়ার সন্ধির পর তিনি ইসলাম গ্রহণকারী মহিলাদের মধ্যে প্রথম মহিলা।
বর্ণনাকারী: