আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৩০. দুগ্ধপান সংক্রান্ত বিধান
হাদীস নং: ১২৬৮
দুগ্ধপান সংক্রান্ত বিধান
১. শিশুদের দুধ পান করানো
রেওয়ায়ত ১. অমর বিনতে আব্দির রহমান (রাহঃ) হইতে বর্ণিত, উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) তাহার নিকট বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁহার নিকট ছিলেন। (এমন সময়) তিনি জনৈক ব্যক্তির আওয়ায শুনিলেন। সে ব্যক্তিটি হাফসা (রাযিঃ) এর গৃহে প্রবেশের অনুমতি প্রার্থনা করিতেছিল। আয়েশা (রাযিঃ) বললেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ! ইহা (অপরিচিত) ব্যক্তির আওয়ায, আপনার গৃহে অনুমতি চাহিতেছে। রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ আমি মনে করি সে ব্যক্তি অমুক, হাফসা (রাযিঃ)-এর দুধ চাচা হইবে। আয়েশা (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ, যদি অমুক তাহার দুধ চাচা জীবিত থাকিতেন, তিনি আমার নিকট প্রবেশ করিতে পারিতেন। রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ হ্যাঁ জন্মসূত্রে আত্মীয়তার ফলে যেসব (সম্পর্ক ও বিবাহ) হারাম হয় দুগ্ধপান করার ফলেও সেসব হারাম হইয়া যায়।
كتاب الرضاع
بَاب *رَضَاعَةِ الصَّغِيرِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ رَجُلٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرَاهُ فُلَانًا لِعَمٍّ لِحَفْصَةَ مِنْ الرَّضَاعَةِ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ لَوْ كَانَ فُلَانٌ حَيًّا لِعَمِّهَا مِنْ الرَّضَاعَةِ دَخَلَ عَلَيَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلَادَةُ
হাদীসের তাখরীজ (সূত্র):
*مص اللبن من الثدي স্তন হইতে দুধ চুষিয়া খাওয়াকে রাযা' বলা হয়।
وفى الشرع مص الرضيع اللبن من ثدى الادمية فى حد الرضاع নির্দিষ্ট সময়ের মধ্যে নারীর স্তন হইতে শিশুর দুগ্ধ পান করা শরীয়তে রাযা' নামে অভিহিত।
وفى الشرع مص الرضيع اللبن من ثدى الادمية فى حد الرضاع নির্দিষ্ট সময়ের মধ্যে নারীর স্তন হইতে শিশুর দুগ্ধ পান করা শরীয়তে রাযা' নামে অভিহিত।