আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩১. ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়

হাদীস নং: ১৩২৫
ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়
১৯. ঈনা* (عِينَةِ) এবং উহার সদৃশ** অন্যান্য বেচাকেনা এবং খাদ্যদ্রব্যকে কাজা করার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গে
রেওয়ায়ত ৪১. আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, যে ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করিয়াছে, সে উহা কব্জা করার পূর্বে যেন ইহা বিক্রয় না করে।
كتاب البيوع
بَاب الْعِينَةِ وَمَا يُشْبِهُهَا
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ ابْتَاعَ طَعَامًا فَلَا يَبِعْهُ حَتَّى يَسْتَوْفِيَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

*ঈনা (عِينَةِ) কোন বস্তু ধারে নির্দিষ্ট মূল্যে বিক্রয় করিয়া পরে উহাকে কম মূল্যে নগদ ক্রয় করাকে ‘ঈনা বলা হয়।
**যেসব বস্তু বিক্রেতার অধিকারে নাই সেইসব বস্তু বিক্রয় করিয়া লাভের সন্ধান করা। প্রশাসকগণ নাগরিকদের জন্য খাদ্যশস্য কিংবা অন্যান্য দানের জন্য তমসুক লিখিয়া দিতেন। উহাকে আরবীতে صك বলা হয়, صكوك ইহার বহুবচন। সেই সময় খাদ্যশস্য বিতরণ করা হইত জার নামক স্থান হইতে। সেইখানে ছিল খাদ্যভাণ্ডার। জার মদীনা শরীফ হইতে একদিন এক রাত্রির দূরত্বে অবস্থিত। স্থানটি সাগরপাড়ে অবস্থিত।

হাদীসের ব্যাখ্যা:

এ নির্দেশের উদ্দেশ্যও এটাই যেন কোন ঝগড়া সৃষ্টি না হয়। আলোচ্য হাদীসে যদিও কেবল খাদ্য (অর্থাৎ শস্য)-এর উল্লেখ রয়েছে তবে অস্থাবর সম্পদের বেলায়ও এটাই নির্দেশ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান