আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৩১. ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়

হাদীস নং: ১৩৮৩
ক্রয়-বিক্রয় ও ব্যাবসার অধ্যায়
৪৬. ক্রয়-বিক্রয়ের বিভিন্ন বিধান
রেওয়ায়ত ৯৯. আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, ক্রয়-বিক্রয়ের সময় তাহাকে ধোঁকা দেওয়া হইয়া থাকে। রাসূলুল্লাহ (ﷺ) বলিলেন, তুমি ক্রয়-বিক্রয়ের সময় বলিয়া দিবে, যেন ধোঁকা দেওয়া না হয়। অবশেষে যখন ঐ ব্যক্তি ক্রয়-বিক্রয় করিত তখন বাক্যটি বলিত।*
كتاب البيوع
بَاب جَامِعِ الْبُيُوعِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلًا ذَكَرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ يُخْدَعُ فِي الْبُيُوعِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا بَايَعْتَ فَقُلْ لَا خِلَابَةَ قَالَ فَكَانَ الرَّجُلُ إِذَا بَايَعَ يَقُولُ لَا خِلَابَةَ

হাদীসের তাখরীজ (সূত্র):

*দার-এ কুতনী ও বায়হাকীতে বর্ণিত হইয়াছে যে, রাসূলুল্লাহ্ (সা) ঐ ব্যক্তিকে বলিয়াছেন, যদি তুমি কোন দ্রব্য ক্রয় কর তবে তোমার তিন দিন পর্যন্ত ইখতিয়ার থাকিবে, হয় ঐ মাল রাখিবে না হয় ফেরত দিবে। এই ব্যক্তি উসমান (রা)-এর সময় পর্যন্ত জীবিত ছিলেন। তখন তাহার বয়স ছিল ১৮০ বৎসর। কেহ কেহ বলেন, এই ইখতিয়ার ঐ ব্যক্তির জন্যই খাস, অন্য লোকের জন্য নহে। কেহ কেহ বলেন, যখন ঐরূপ ধোঁকা হয় তখন প্রত্যেকের জন্যই এই ইখতিয়ার আসিবে। ঐ ব্যক্তির নাম হিব্বান ইবন মুনকিয বা মুনকিয় ইবন আমর ছিল। কেননা যেখানের লোক ওজনে ত্রুটি করে তথায় আযাব নাযিল হওয়ার আশঙ্কা রহিয়াছে। উম্মে সালামা (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, ঐ আযাবের সময় কি আমরা সকলেই ধ্বংস হইয়া যাইব। রাসূলুল্লাহ (সা) বলিলেন, হাঁ যখন অপকর্ম বাড়িয়া যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান