আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪২. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
হাদীস নং: ১৫৯০
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
৩. যে দুই বস্তু মিলাইয়া নাবীয বানান নিষিদ্ধ
রেওয়ায়ত ৮. আবু কাতাদা আনসারী হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) আঙ্গুর ও খেজুর মিলাইয়া নাবীয তৈরী করিয়া পান করিতে নিষেধ করিয়াছেন।
মালিক (রাহঃ) বলেন, আমাদের এতদঞ্চলের আলিমগণ ইহাকে মাকরূহ মনে করেন। কেননা রাসূলুল্লাহ্ (ﷺ) ইহা নিষেধ করিয়াছেন।
মালিক (রাহঃ) বলেন, আমাদের এতদঞ্চলের আলিমগণ ইহাকে মাকরূহ মনে করেন। কেননা রাসূলুল্লাহ্ (ﷺ) ইহা নিষেধ করিয়াছেন।
كتاب الأشربة
باب مَا يُكْرَهُ أَنْ يُنْبَذَ جَمِيعًا
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ الثِّقَةِ عِنْدَهُ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحُبَابِ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُشْرَبَ التَّمْرُ وَالزَّبِيبُ جَمِيعًا وَالزَّهْوُ وَالرُّطَبُ جَمِيعًا قَالَ مَالِك وَهُوَ الْأَمْرُ الَّذِي لَمْ يَزَلْ عَلَيْهِ أَهْلُ الْعِلْمِ بِبَلَدِنَا أَنَّهُ يُكْرَهُ ذَلِكَ لِنَهْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ