আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৬. তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং: ১৬৬২
তাকদির সংশ্লিষ্ট অধ্যায়
১. তকদীরের ব্যাপারে বিতর্ক করা নিষেধ
রেওয়ায়ত ৪. তাউস ইয়ামানী (রাহঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কয়েকজন সাহাবীকে পাইয়াছি যাহারা বলিতেন, প্রতিটি বস্তুই তকদীরের লিখন অনুসারে হইয়া থাকে। তাউস বলেন, আর আমি ইবনে উমর (রাযিঃ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিতেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, প্রতিটি ব্যাপারই তকদীর অনুযায়ী হইয়া থাকে, এমন কি মানুষের দুর্বল হওয়া এবং বুদ্ধিমান হওয়াও।
كتاب القدر
باب النَّهْيِ عَنْ الْقَوْلِ بِالْقَدَرِ
وَحَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ عَنْ عَمْرِو بْنِ مُسْلِمٍ عَنْ طَاوُسٍ الْيَمَانِيِّ أَنَّهُ قَالَ أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ قَالَ طَاوُسٌ وَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ أَوْ الْكَيْسِ وَالْعَجْزِ

হাদীসের ব্যাখ্যা:

ব্যক্তির যোগ্যতা ও অযোগ্যতা, ক্ষমতা-অক্ষমতা, প্রজ্ঞা-নির্বুদ্ধিতা তথা ব্যক্তির যাবতীয় গুণাবলী তকদীরের মধ্যে রয়েছে। অর্থাৎ পার্থিব জীবনে কে কোন অবস্থার মধ্যে থাকবে তাও ভাগ্যলিপির অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান