আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৪৬. তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং: ১৬৬৪
তাকদির সংশ্লিষ্ট অধ্যায়
১. তকদীরের ব্যাপারে বিতর্ক করা নিষেধ
রেওয়ায়ত ৬. আবু সুহাইল ইবনে মালিক (রাহঃ) হইতে বর্ণিত, তিনি উমর আব্দুল আযীয (রাহঃ)-এর সহিত কোথাও যাইতেছিলেন। তিনি আবু সুহাইলকে বলিলেন, কদরিয়া সম্বন্ধে তোমার মত কি ? আমি বলিলাম, আমার মত এই যে, তাহাদেরকে তওবা করানো উচিত। যদি তাহারা তওবা করিয়া ফেলে তবে তো ভাল, না হয় তাহাদেরকে হত্যা করা যাইতে পারে। উমর (রাহঃ) বলেন, তাহদের সম্বন্ধে আমার মতও ইহাই।

মালিক (রাহঃ) বলেন, তাহাদের সম্বন্ধে আমারও মত ইহাই।
كتاب القدر
باب النَّهْيِ عَنْ الْقَوْلِ بِالْقَدَرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ كُنْتُ أَسِيرُ مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ فَقَالَ مَا رَأْيُكَ فِي هَؤُلَاءِ الْقَدَرِيَّةِ فَقُلْتُ رَأْيِي أَنْ تَسْتَتِيبَهُمْ فَإِنْ تَابُوا وَإِلَّا عَرَضْتَهُمْ عَلَى السَّيْفِ فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ وَذَلِكَ رَأْيِي قَالَ مَالِك وَذَلِكَ رَأْيِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: