আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৪৭. সৎস্বভাব-শিষ্টাচার বিষয়ক অধ্যায়
হাদীস নং: ১৬৭৪
সৎস্বভাব-শিষ্টাচার বিষয়ক অধ্যায়
১. সৎস্বভাব প্রসঙ্গ
রেওয়ায়ত ৬. ইয়াহইয়া ইবনে সাঈদ হইতে বর্ণিত। তিনি বলিয়াছেন, আমার নিকট এই রেওয়ায়ত পৌছিয়াছে যে, মানুষ তাহার সৎ চরিত্রের জন্য সারা রাত্রি ইবাদতকারী ও সর্বদা রোযা রাখে, এমন ব্যক্তির মর্যাদা লাভ করিয়া থাকে।*
كتاب حسن الخلق
باب مَا جَاءَ فِي حُسْنِ الْخُلُقِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ بَلَغَنِي أَنَّ الْمَرْءَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ دَرَجَةَ الْقَائِمِ بِاللَّيْلِ الظَّامِي بِالْهَوَاجِرِ
হাদীসের তাখরীজ (সূত্র):
* অর্থাৎ যদি লোকে তাহার প্রশংসা করে তবে বুঝিবে যে, এই ব্যক্তি আল্লাহর নিকটও ভাল, আর যদি লোকে তাহাকে মন্দ ধারণা করিয়া থাকে, তবে বুঝিবে আল্লাহর নিকটও এই ব্যক্তি মন্দ।