আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫১. চুল বিষয়ক অধ্যায়
হাদীস নং: ১৭৬৩
চুল বিষয়ক অধ্যায়
১. চুলের সুন্নত প্রসঙ্গে
রেওয়ায়ত ১. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর রেওয়ায়ত, রাসূলুল্লাহ (ﷺ) গোঁফ কামাইতে এবং দাড়ি বাড়াইতে নির্দেশ দিয়াছেন।*
كتاب الشعر
بَاب السُّنَّةِ فِي الشَّعْرِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ عَنْ أَبِيهِ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحَى
হাদীসের তাখরীজ (সূত্র):
*গোঁফ কামান এবং ছাঁটের ব্যাপারে উলামায়ে কিরামের মধ্যে মতবিরোধ আছে। কাহারও মতে ছাঁটিয়া ফেলা ভাল এবং আর কাহারও মতে মুড়াইয়া ফেলা উত্তম। স্বয়ং সাহাবীগণের মধ্যেও এই মতবিরোধ ছিল। তাঁহাদের মধ্যেও কেহ মুড়াইতেন আর কেহ ছাঁটিতেন। তিরমিযীর রেওয়ায়ত মুতাবিক রাসূলুল্লাহ্ (সা) ছাঁটিতেন।
দাড়ি এক মুষ্টি অর্থাৎ চারি অঙ্গুলি পরিমাণ বাড়াইবে। হযরত আবূ হুরায়রা (রা) এই রকমই রেওয়ায়ত করিয়াছেন। তিনি চারি অঙ্গুলির অধিক হইলে উহা কাটিয়া ফেলিতেন। তিরমিযী শরীফের রেওয়ায়তে আছে, রাসূলুল্লাহ্ (সা) দাড়ির দৈর্ঘ্য ও প্রস্থ হইতে ছাঁটির সমান করিতেন যেন গোল ও সুন্দর হয়।