আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৩. সালাম সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৭৯৪
সালাম সম্পর্কিত অধ্যায়
৩. সালাম সম্বন্ধীয় বিভিন্ন হাদীস
রেওয়ায়ত ৮. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, যদি কেহ কোন খালি ঘরে যায়, তবে ″আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন″ বলিবে অর্থাৎ আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর সালাম।*
كتاب السلام
باب جَامِعِ السَّلَامِ
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ إِذَا دُخِلَ الْبَيْتُ غَيْرُ الْمَسْكُونِ يُقَالُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ

হাদীসের তাখরীজ (সূত্র):

*আল্লাহ্ পাক বলেন, إذا دخلتم بيوتا فسلموا علي اهلها অর্থাৎ কোন ঘরে তোমরা প্রবেশ করিলে সেই ঘরের অধিবাসিগণকে সালাম করিবে। অত্র হদীস দ্বারা বোঝা যাইতেছে যে, ঘর খালি হইলেও সালাম দিতে হয়, তবে তখন সালাম নিজেকে ও আল্লাহর নেক বান্দাদেরকে দিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান