আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৪২
যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
১. খারাপ কথাবার্তা সম্পৰ্কীয় বয়ান
রেওয়ায়ত ১. আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, যদি কেহ নিজের কোন ভাইকে কাফের বলে, তবে এতদুভয়ের মধ্যে একজন (নিশ্চয়ই) কাফের হইল।*
كتاب الكلام
باب مَا يُكْرَهُ مِنْ الْكَلَامِ
حَدَّثَنِي مَالِك عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ لِأَخِيهِ كَافِرٌ فَقَدْ بَاءَ بِهَا أَحَدُهُمَا

হাদীসের তাখরীজ (সূত্র):

*অর্থাৎ কাহাকেও কাফের বলিয়া ফতোয়া দিলে ইহা আর ব্যর্থ বা অনর্থ হয় না। সুতরাং যাহাকে কাফের বলা হইয়াছে সে যদি প্রকৃতপক্ষে কাফের হয়, তবে ফতোয়া ঠিক। অন্যথায় কাফের বলিয়া যে ফতোয়া দিয়াছে ফতোয়া তাহার দিকে ফিরিয়া আসিবে। অতএব, কাফের হওয়ার ফতোয়া দিবার বেলায় অত্যধিক সতর্কতা অবলম্বন করা অপরিহার্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান