আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ১৮৪৪
যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
১. খারাপ কথাবার্তা সম্পৰ্কীয় বয়ান
রেওয়ায়ত ৩. আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেন, তোমাদের কেহই যেন দাহরকে (যুগ বা জমানাকে) মন্দ না বলে। কেননা আল্লাহই দাহর (যুগ)।*
كتاب الكلام
باب مَا يُكْرَهُ مِنْ الْكَلَامِ
وَحَدَّثَنِي مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُلْ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنَّ اللَّهَ هُوَ الدَّهْرُ
হাদীসের তাখরীজ (সূত্র):
*মুশরিকদের অভ্যাস ছিল যে, তাহারা কোন মুসিবতে পতিত হইলে কাল বা যুগকে মন্দ বলিত। রাসূলুল্লাহ্ (সা) উহা নিষেধ করিয়াছেন। কেননা যুগ কাহাকেও কিছু করিতে পারে না। যাহা কিছু ভাল বা মন্দ হয়, সব আল্লাহর পক্ষ হইতেই হয়।