আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৪৯
যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
৩. অনর্থক কথা বলায় দোষ প্রসঙ্গ
রেওয়ায়ত ৮. মালিক (রাহঃ)-এর নিকট রেওয়ায়ত পৌছিয়াছে যে, ঈসা ইবনে মরিয়ম (আলাইহিস সালাম) বলতেন, আল্লাহর যিক্‌র ব্যতীত অনর্থক বেশী কথা বলিও না। অন্যথায় তোমাদের অন্তর কঠিন হইয়া যাইবে। আর কঠিন হৃদয়ের ব্যক্তি আল্লাহ হইতে দূরে থাকে, অথচ তোমরা তাহা জান না। আর তোমরা অপরের গুনাহের দিকে (এইভাবে) তাকাইও না যেন তোমরা তাহাদের প্রভু! তোমরা নিজেদের গুনাহের দিকে (এইভাবে) তাকাও, যেন তোমরা গোলাম। কেননা মানুষ অনেক রকমের হয়। কেহ রোগী আর কেহ সুস্থ। অতএব, রোগীদের প্রতি সদয় হও এবং নিজের সুস্থতার জন্য আল্লাহর শোকর আদায় কর।*
كتاب الكلام
باب مَا يُكْرَهُ مِنْ الْكَلَامِ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ
وَحَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عِيسَى ابْنَ مَرْيَمَ كَانَ يَقُولُ لَا تُكْثِرُوا الْكَلَامَ بِغَيْرِ ذِكْرِ اللَّهِ فَتَقْسُوَ قُلُوبُكُمْ فَإِنَّ الْقَلْبَ الْقَاسِيَ بَعِيدٌ مِنْ اللَّهِ وَلَكِنْ لَا تَعْلَمُونَ وَلَا تَنْظُرُوا فِي ذُنُوبِ النَّاسِ كَأَنَّكُمْ أَرْبَابٌ وَانْظُرُوا فِي ذُنُوبِكُمْ كَأَنَّكُمْ عَبِيدٌ فَإِنَّمَا النَّاسُ مُبْتَلًى وَمُعَافًى فَارْحَمُوا أَهْلَ الْبَلَاءِ وَاحْمَدُوا اللَّهَ عَلَى الْعَافِيَةِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*প্রভু হইয়া থাকিও না, বরং বান্দা হইয়া থাক অর্থাৎ যেকোন কাজে নিজেকে বড় মনে করিও না, বরং সর্বদা নিজকে ছোট মনে কর, তাহা হইলে আল্লাহর কাছে তোমার মর্যাদা বড় হইবে।

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মর্ম হচ্ছে এই যে, যে ব্যক্তি আল্লাহর যিকির বিহনে অধিক বাক্যালাপে অভ্যস্ত হবে, তার অন্তরে অনুভূতি হীনতা, কাঠিন্য এবং নূরের অভাব দেখা দেবে। ফলে সে ব্যক্তি আল্লাহর নৈকট্য ও খাস রহমত থেকে বঞ্চিত থাকবে।
أَعَاذَنَا اللّٰهُ مِنْهُ
আল্লাহ আমাদেরকে এ আপদ থেকে রক্ষা করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান