আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

৫৬. যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ১৮৬৭
যাবতীয় কথাবার্তা সম্পর্কিত অধ্যায়
১১. বজ্রপাতের সময় কি পড়িতে হয়
রেওয়ায়ত ২৬. আমির ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাহঃ) বজ্রের শব্দ শুনিলে কথা বলা বন্ধ করিয়া এই দোয়া পাঠ করিতেনঃ

سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلائِكَةُ مِنْ خِيفَتِهِ

বজ্র নির্ঘোষ ও ফিরিশতাগণ ভয় তাহার প্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে।

অতঃপর তিনি (আমির ইবনে আব্দুল্লাহ) বলিতেন, যমীনের অধিবাসীদের জন্য এই আওয়ায অত্যন্ত কঠিন আযাবের সংবাদ।*
كتاب الكلام
بَاب الْقَوْلِ إِذَا سَمِعْتَ الرَّعْدَ
حَدَّثَنِي مَالِك عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ الرَّعْدَ تَرَكَ الْحَدِيثَ وَقَالَ سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ ثُمَّ يَقُولُ إِنَّ هَذَا لَوَعِيدٌ لِأَهْلِ الْأَرْضِ شَدِيدٌ

হাদীসের তাখরীজ (সূত্র):

*মুসনাদে আহমদ, নাসায়ী ও তিরমিযীতে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, ইহুদীগণ রাসুলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল যে, রা'দ কি? এতদুত্তরে রাসূলুল্লাহ (সা) বলিলেন, “রাদ জনৈক ফেরেশতা যিনি মেঘের উপর নিয়োজিত আছেন। তাঁহার হাতে আগুনের একটি চাবুক আছে। সেই চাবুক দ্বারা উক্ত ফেরেশতা মেঘখণ্ডগুলিকে আল্লাহ যেইদিকে নির্দেশ দেন সেইদিকে লইয়া যান।" ইহুদীগণ পুনরায় জিজ্ঞাসা করিল, এই গর্জন কিসের? রাসূলুল্লাহ্ (সা) বলিলেন, ইহা সেই রা'দ ফেরেশতারই গর্জন। ইহুদীগণ বলিল, আপনি ঠিকই বলিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: