আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ
৬১. নবীজী ﷺ এর পবিত্র নামসমূহ
হাদীস নং: ১৮৮৯
নবীজী ﷺ এর পবিত্র নামসমূহ
১. নবী (ﷺ)-এর পবিত্র নামসমূহের বর্ণনা
রেওয়ায়ত ১. মুহাম্মাদ ইবনে যুবাইর ইবনে মুতইম (রাহঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেন, আমার পাঁচটি নাম রহিয়াছে।(১) আমি মুহাম্মাদ,(২) আর আমি আহমাদ,(৩) আমি মাহী - আমা দ্বারা আল্লাহ কুফরকে বিলুপ্ত করবেন, আর আমি হাশির - লোকের পুনরুত্থান অনুষ্ঠিত হইবে আমার কদমের উপর(৪) আর আমি আকিব।(৫)
كتاب أسماء النبي صلى الله عليه وسلم
بَاب أَسْمَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ
হাদীসের তাখরীজ (সূত্র):
(১) অর্থাৎ বিগত উম্মতের মধ্যে আমার এই পাঁচ নাম অতি প্রসিদ্ধ, ইহার এই অর্থ নয় যে, কেবল পাঁচটি নামই তাঁহার রহিয়াছে, আর কোন নাম তাঁহার নাই, ইবনুল আরাবী (র) নবী (সা)-এর এক হাজার নাম আছে বলিয়া কোন কোন সূফী হইতে বর্ণনা করিয়াছেন, আল্লামা সয়ূতী পৃথক একটি পুস্তিকায় নবী (সা)-এর পাঁচশত নাম উল্লেখ করিয়াছেন, নামের আধিক্য সম্মানের প্রতীক।
(২) যেহেতু নবী (সা)-এর গুণাবলি অনেক, যেহেতু তাঁহার প্রচুর প্রশংসা বারংবার করা হইয়াছে, যেহেতু আল্লাহ তা'আলা স্বয়ং এবং নবীগণ, ফেরেশতাগণ ও আওলিয়াগণ তাঁহার প্রচুর ও ভূয়সী প্রশংসা করিয়াছেন তাই তাঁহার নাম মুহম্মদ বা বহুল প্রশংসিত।
(৩) সর্বাপেক্ষা অধিক প্রশংসাকারী।
(৪) আল্লাহ্ তা'আলা কিয়ামত দিবসে সর্বপ্রথম নবী (সা)-কে তাঁহার পবিত্র রওযা হইতে উঠাইবেন, অন্য সব লোকের পুনরুত্থান হইবে তাঁহার পর।
(৫) আকিব— যাঁহার পর কোন নবীর আগমন হইবে না।

বর্ণনাকারী: