শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮৮৪
নামাযের অধ্যায়
আযান শুনে যা বলা মুস্তহাব।
৮৮৪। ইব্‌ন আবী দাউদ (রাহঃ)..... উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যখন মুয়াযযিন বলবেঃ اللهُ أَكْبَرُ- اللهُ أَكْبَرُ তখন তোমাদের কেউ (উত্তরে) বলবে ঃ اللهُ أَكْبَرُ- اللهُ أَكْبَرُ এর পর মুয়াযযিন যখন বলবেঃ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ তখন সে বলবে أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ মুয়াযযিন যখন বলবেঃ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ সে বলবে ঃ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ মুয়াযযিন বলবে حَيَّ عَلَى الصَّلَاةِ সে বলবে ঃ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ যখন মুয়াযযিন বলবে ঃ حَيَّ عَلَى الْفَلَاحِ সে বলবে ঃ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ এর পর যখন মুয়াযযিন বলবে اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ সে বলবে اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ যখন মুয়াযযিন বলবেঃ لَا إِلَهَ إِلَّا اللهُ সে বলবেঃ لَا إِلَهَ إِلَّا اللهُ যে ব্যক্তি অন্তরে দৃঢ় বিশ্বাসের সাথে তা বলবে (আযানের অনুরূপ জবাব দিবে) সে জান্নাতে প্রবেশ করবে।
كتاب الصلاة
884 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ مُحَمَّدٍ الْقَرَوِيُّ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُمْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِذَا قَالَ الْمُؤَذِّنُ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ فَقَالَ: أَحَدُكُمُ اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ , ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ فَقَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ , فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ , ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ , فَقَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ , ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ فَقَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ , ثُمَّ قَالَ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ , فَقَالَ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ , ثُمَّ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ مِنْ قَلْبِهِ , دَخَلَ الْجَنَّةَ "

হাদীসের ব্যাখ্যা:

ইতোপূর্বে পাঠকগণ জানতে পেরেছেন যে, আযানের দু'টি বিশিষ্ট দিক রয়েছে ১. জামা'আতের সাথে সালাত আদায়ের ঘোষণা দেওয়া এবং ২. ঈমান ও দীনের দাওয়াত। প্রথমটি তথা আযান শুনার পর প্রত্যেক মুসলমানের জামা'আতের সাথে সালাত আদায়ের লক্ষ্যে মসজিদের উদ্দেশ্য রওনা করা একান্ত প্রয়োজন। দ্বিতীয়টি অর্থাৎ আযানের ধ্বনি শুনার সাথে সাথে এর প্রতিশব্দের ঈমানী দাওয়াতে সাড়া দেওয়া প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য এবং মুখে ও অন্তরে তার প্রত্যয় ঘোষণা করা চাই। অনুরূপভাবে প্রত্যেক আযানের সময় ঈমানের বলে বলীয়ান হওয়া চাই। নবী কারীম ﷺ আযানের জবাবে দানের এবং দু'আয় কালিমা শাহাদাত পাঠের যে নির্দেশ দিয়েছেন ও অনুপ্রাণিত করেছেন এটাই তার রহস্য। এর দ্বারা একথাও পরিষ্কার বুঝা যায় যে, আযানের মৌখিক জবাব আপাতদৃষ্টিতে একটি সাধারণ আমল মনে হলেও এর উপর ভিত্তি করে জান্নাতবাসী হওয়ার সুসংবাদ দানের রহস্য কী?
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)