শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২৫৬
নামাযের অধ্যায়
মাগরিবের সালাতে কিরাআত
১২৫৬। ইবন মারযূক (রাহঃ) ….. জুবায়র ইবন মুতইম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার বদর যুদ্ধের সময় নবী (ﷺ) -এর খিদমতে এলেন। তিনি বলেন, আমি তাঁর কাছে পৌঁছালাম তো তিনি মাগরিবের সালাত আদায় করছিলেন। তিনি সূরা 'তূর' তিলাওয়াত করেন। আমি যখন (তাঁর থেকে) কুরআনের তিলাওয়াত শুনেছি তখন যেন আমার অন্তর ফেটে গেল। আর এটা তাঁর ইসলাম গ্রহণের পূর্বের ঘটনা।
كتاب الصلاة
1256 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي بَعْضُ إِخْوَتِي , عَنْ أَبِيهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ " أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَدْرٍ , قَالَ: فَانْتَهَيْتُ إِلَيْهِ , وَهُوَ يُصَلِّي الْمَغْرِبَ , فَقَرَأَ بِالطُّورِ فَكَأَنَّمَا صُدِعَ قَلْبِي , حِينَ سَمِعْتُ الْقُرْآنَ , وَذَلِكَ قَبْلَ أَنْ يُسْلِمَ "

হাদীসের ব্যাখ্যা:

কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, যেসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান