শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৩২
আন্তর্জাতিক নং: ১৮৩৩
নামাযের অধ্যায়
আসরের পর দু’রাক’আতে
১৮৩২-১৮৩৩। আবু বাকরা (রাহঃ) ......... রাফি ইব্ন খাদিজ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আসরের দু’রাক’আত সালাত আমার ছুটে গিয়েছিলো। আমি উক্ত দু’রাক’আত (সালাত) আদায় করতে দাঁড়ালাম, এমন সময় উমর (রাযিঃ) চাবুক নিয়ে আমার নিকট উপস্থিত হয়ে গেলেন। আমি যখন সালাম ফিরালাম, তখন তিনি আমাকে বললেন, এটি কিসের সালাত? আমি বললাম, আমার দু’রাক’আত ( সালাত) ছুটে গিয়েছিলো, তা আদায় করতে দাঁড়িয়েছিলাম। তখন তিনি বললেন, আমি ভেবেছিলাম, তুমি আসর পরবর্তী সালাত আদায় করছ। আর যদি এমনটি করতে তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দিতাম।

ইবন মারযুক (রাহঃ) ...... রাফি (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন।
كتاب الصلاة
1832 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، قَالَ: أَنْبَأَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ رَافِعِ بْنِ خَدِيجٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: فَاتَتْنِي رَكْعَتَانِ مِنَ الْعَصْرِ فَقُمْتُ أَقْضِيهِمَا , وَجَاءَ إِلَيَّ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ وَمَعَهُ الدِّرَّةُ فَلَمَّا سَلَّمْتُ , قَالَ: " مَا هَذِهِ الصَّلَاةُ؟ فَقُلْتُ: فَاتَتْنِي رَكْعَتَانِ فَقُمْتُ أَقْضِيهِمَا , فَقَالَ: ظَنَنْتُكَ تُصَلِّي بَعْدَ الْعَصْرِ , وَلَوْ فَعَلْتُ ذَلِكَ , لَفَعَلْتُ بِكَ وَفَعَلْتُ "

1833 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ رَافِعٍ، عَنْ أَبِيهِ، فَذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান