শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮৩৯
নামাযের অধ্যায়
মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দাঁড় করাবেন?
১৮৩৯। আবু বিশর আল-রকী' (রাহঃ) ..... ইবন আওন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি এবং শু’আয়ব ইবনুল হাবহাব (রাহঃ) উভয়ে ইবরাহীম (রাহঃ)-এর নিকট ছিলাম। আসরের (সালাতের) সময় হলে ইবরাহীম (রাহঃ) আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। আমরা তাঁর পিছনে দাঁড়ালাম। তিনি আমাদেরকে তাঁর ডানে এবং বামে করেছিলেন। রাবী বলেন, আমরা যখন সালাত শেষ করে বাড়ীর উদ্দেশ্যে বের হলাম, তখন ইবরাহীম (রাহঃ) বললেন, ইবন মাসউদ (রাযিঃ) বলেছেন, তোমরা অনুরূপ সালাত আদায় করবে। অমুক যেভাবে সালাত পড়ে সেভাবে পড়বে না। রাবী বলেনঃ আমি এ ঘটনা মুহাম্মাদ ইবন সিরীন (রাহঃ)-এর নিকট উল্লেখ করে বললাম কিন্তু তাঁকে ইবরাহীম (রাহঃ)-এর নাম বললাম না। তিনি বললেন, এ ইবরাহীম (রাহঃ) অবশ্যই তা আলকামা (রাহঃ) থেকে রিওয়ায়াত করে বলেছেন। আমার ধারণা মতে ইবন মাসউদ (রাযিঃ) তা মসজিদের স্থান সংকীর্ণ হওয়ার কারণে অথবা এতে তাঁর মতে কোন উযর বিদ্যমান থাকার কারণে করেছেন। এরূপ নয় যে, তা সুন্নত হিসাবে করেছেন। রাবী বলেন, আমি তা শা'বী (রাহঃ)-এর কাছে উল্লেখ করলাম, তিনি বললেন যে, এটি অবশ্যই আলকামা ইবন আওন এর ধারণা ।
এ হাদীসের দ্বারা বুঝা গেল এটি ইবন মাসউদ (রাযিঃ)-এর আমল। এটিকে শা'বী (রাহঃ) এবং ইবন সিরীন (রাহঃ) আলকামা (রাহঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উক্তি (মারফূ) হিসাবে উল্লেখ করেননি। এটিও হতে পারে যে, আলকামা (রাহঃ) শা'বী (রাহঃ) এবং ইবন সিরীন (রাহঃ)-এর নিকট এ কথা উল্লেখ করেননি যে, ইবন মাসউদ (রাযিঃ) তা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে উল্লেখ করেছেন। তারপর তা আসওয়াদ (রাহঃ) নিজের ছেলেকে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। বস্তুত এটি কিভাবে হতে পারে অথচ নিম্নোক্ত জাবির (রাযিঃ)-এর হাদীস এর সাথে সাংঘর্ষিক ?
এ হাদীসের দ্বারা বুঝা গেল এটি ইবন মাসউদ (রাযিঃ)-এর আমল। এটিকে শা'বী (রাহঃ) এবং ইবন সিরীন (রাহঃ) আলকামা (রাহঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর উক্তি (মারফূ) হিসাবে উল্লেখ করেননি। এটিও হতে পারে যে, আলকামা (রাহঃ) শা'বী (রাহঃ) এবং ইবন সিরীন (রাহঃ)-এর নিকট এ কথা উল্লেখ করেননি যে, ইবন মাসউদ (রাযিঃ) তা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে উল্লেখ করেছেন। তারপর তা আসওয়াদ (রাহঃ) নিজের ছেলেকে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেছেন। বস্তুত এটি কিভাবে হতে পারে অথচ নিম্নোক্ত জাবির (রাযিঃ)-এর হাদীস এর সাথে সাংঘর্ষিক ?
كتاب الصلاة
1839 - وَقَدْ حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا مُعَاذُ بْنُ مُعَاذٍ , عَنِ ابْنِ عَوْنٍ , قَالَ: كُنْتُ أَنَا وَشُعَيْبُ بْنُ الْحَبْحَابِ عِنْدَ إِبْرَاهِيمَ فَحَضَرَتِ الْعَصْرُ فَصَلَّى بِنَا إِبْرَاهِيمُ , فَقُمْنَا خَلْفَهُ فَجَرَّنَا فَجَعَلَنَا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ , قَالَ: فَلَمَّا صَلَّيْنَا وَخَرَجْنَا إِلَى الدَّارِ , قَالَ إِبْرَاهِيمُ , قَالَ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ: «هَكَذَا , فَصَلُّوا وَلَا تُصَلُّوا كَمَا يُصَلِّي فُلَانٌ» قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُحَمَّدِ بْنِ سِيرِينَ , وَلَمْ أُسَمِّ لَهُ إِبْرَاهِيمَ , فَقَالَ: هَذَا إِبْرَاهِيمُ , قَدْ قَالَ ذَاكَ عَنْ عَلْقَمَةَ وَلَا أَرَى ابْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ فَعَلَهُ إِلَّا لِضِيقٍ كَانَ فِي الْمَسْجِدِ , أَوْ لِعُذْرٍ رَآهُ فِيهِ لَا عَلَى أَنَّ ذَلِكَ مِنَ السُّنَّةِ. قَالَ: وَذَكَرْتُهُ لِلشَّعْبِيِّ , فَقَالَ: قَدْ زَعَمَ ذَاكَ عَلْقَمَةُ , ابْنُ عَوْنٍ الْقَائِلُ فَفِي هَذَا الْحَدِيثِ إِضَافَةُ الْفِعْلِ إِلَى ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ وَلَا يَذْكُرُهُ الشَّعْبِيُّ وَلَا ابْنُ سِيرِينَ , عَنْ عَلْقَمَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَقَدْ يَجُوزُ أَيْضًا أَنْ يَكُونَ عَلْقَمَةُ لَمْ يَذْكُرْ ذَلِكَ لِلشَّعْبِيِّ وَلِابْنِ سِيرِينَ أَنَّ ابْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ ذَكَرَهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ذَكَرَهُ الْأَسْوَدُ لِابْنِهِ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَكَيْفَ كَانَ الْمَعْنَى فِي هَذَا فَقَدْ عُورِضَ ذَلِكَ