শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮৬১
আন্তর্জাতিক নং: ১৮৬৩
নামাযের অধ্যায়
সালাতুল খাওফ-এর বিবরণ
১৮৬১-১৮৬৩। আলী ইবন শায়বা (রাহঃ) ও আবু বাকরা (রাহঃ) আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কোন এক দিন সালাতুল খাওফ আদায় করেন। একদল তাঁর পিছনে কাতার বেঁধেছেন, আরেক দল শত্রুর সামনে অবস্থান নিয়েছেন এবং তারা সকলেই একসাথে সালাতে রয়েছেন। তিনি তাঁদেরকে নিয়ে এক রাক'আত পড়লেন। তারপর যে দল এক রাক'আত সালাত আদায় করেছেন তাঁরা যে দল শত্রুর সামনে রয়েছেন তাদের স্থানে গিয়ে অবস্থান নিয়েছেন আর (শত্রুর সম্মুখে) অবস্থানরত দল তাঁদের স্থানে এসে সালাতে শরীক হয়েছেন এবং তিনি তাঁদেরকে নিয়ে এক রাক'আত পড়েছেন, তারপর তাঁরা এক রাক'আত করে পূর্ণ করে নিয়েছেন। এরপর তাঁরা ওঁদের স্থানে চলে গেছেন এবং ওঁরা তাঁদের স্থানে চলে এসে এক রাক'আত পূর্ণ করে নিয়েছেন।

আবু বাকরা (রাহঃ) আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বনু সুলাইম-এর প্রস্তরভূমিতে সালাতুল খাওফ পড়েছেন। তারপর অনুরূপ উল্লেখ করেছেন, কিন্তু “তারা সকলেই একসাথে সালাতে রয়েছেন” এ বাক্যটি উল্লেখ করেননি। আর তিনি “তারা কিবলা’র অন্যদিকে ছিলেন” বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন।
আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ এ হাদীসে অবশ্যই বর্ণনা করা হয়েছে যে, তাঁরা এক রাক'আত করে পূর্ণ করেছেন এবং এতে আরো বর্ণনা করা হয়েছে যে, “তাঁরা সকলেই একসাথে সালাতে প্রবেশ করেছেন।"
বস্তুত এ হাদীস অন্য হাদীসের সাথে এ বিষয়ে বৈপরিত্য আছে কি না, তা আমরা লক্ষ্য করার প্রয়াস পাচ্ছি। সংশ্লিষ্ট বিষয়ে আমরা নিম্নোক্ত হাদীস দেখা পাচ্ছিঃ
كتاب الصلاة
1861 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا قَبِيصَةُ، قَالَ: سُفْيَانُ ح

1862 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ خُصَيْفٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: «صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ فِي بَعْضِ أَيَّامِهِ فَصَفَّ صَفًّا خَلْفَهُ وَصَفًّا مُوَازِيَ الْعَدُوِّ , وَكُلُّهُمْ فِي صَلَاةٍ فَصَلَّى بِهِمْ رَكْعَةً , ثُمَّ ذَهَبَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ هَؤُلَاءِ , وَجَاءَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ هَؤُلَاءِ فَصَلَّى بِهِمْ رَكْعَةً ثُمَّ قَضَوْا رَكْعَةً رَكْعَةً ثُمَّ ذَهَبَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ هَؤُلَاءِ وَجَاءَ هَؤُلَاءِ إِلَى مَصَافِّ هَؤُلَاءِ , فَقَضَوْا رَكْعَةً»

1863 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا بَكْرُ بْنُ بَكَّارٍ الْقَيْسِيُّ، قَالَ: ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ الْحُسَيْنِ، قَالَ: ثنا خُصَيْفٌ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: «لَمَّا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْخَوْفِ فِي حَرَّةِ بَنِي سُلَيْمٍ , ثُمَّ ذَكَرَ نَحْوَهُ , غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ» وَكُلُّهُمْ فِي صَلَاةٍ " وَزَادَ: «وَكَانُوا فِي غَيْرِ الْقِبْلَةِ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَقَدْ أَخْبَرَ فِي هَذَا الْحَدِيثِ أَنَّهُمْ قَضَوْا رَكْعَةً رَكْعَةً , وَأَخْبَرَ أَنَّهُمْ دَخَلُوا فِي الصَّلَاةِ جَمِيعًا. فَقَدْ ثَبَتَ بِمَا ذَكَرْنَا مِنَ الْآثَارِ أَنَّ صَلَاةَ الْخَوْفِ رَكْعَتَانِ , غَيْرَ أَنَّ حَدِيثَ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا ذَكَرَ فِيهِ دُخُولَهُمْ فِي الصَّلَاةِ مَعًا. فَأَرَدْنَا أَنْ نَنْظُرَ , هَلْ عَارَضَ هَذَا الْحَدِيثُ غَيْرَهُ فِي هَذَا الْمَعْنَى؟ فَنَظَرْنَا فِي ذَلِكَ