শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭১১
নামাযের অধ্যায়
মৃত পশুর চামড়া পাকা করলে পবিত্র হয় কি না?
২৭১১। ইব্‌ন আবী দাউদ…. সালামা ইব্‌নুল মুহাব্বাক (রাযিঃ) থেকে বর্ননা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জনৈকা নারীর নিকট থেকে একটি মশক (পানপাত্র) চাইলেন, যাতে পানি ছিলো। সে বলল, এটি তো মৃত পশুর চামড়ার তৈরী। নবী করিম (ﷺ) বললেনঃ তুমি কি এটি পাকা করনি ? সে বলল, হ্যাঁ ! তিনি বললেনঃ এর পাকা করণই এর পাক হওয়া।

বস্তুত মৃত পশুর চামড়া পাকা করার দ্বারা তা পাক হয়ে যাওয়া সম্পর্কে এই সমস্ত হাদীস মুতাওয়াতির সনদে এসেছে এবং এগুলোর অর্থ সুস্পষ্ট। অতএব আব্দুল্লাহ ইব্‌ন উকাঈম (রাযিঃ)-এর হাদীস অপেক্ষা এই সমস্ত হাদীস উত্তম বিবেচিত হবে, যেটা এই সমস্ত হাদীসের বিষয়বস্তুর পরিপন্থী বলে প্রতীয়মান হয় না।
প্রশ্নঃ কোনো প্রশ্নকারী যদি প্রশ্ন উত্থাপন করে বলেন যে, মৃত পশুর চামড়া পকা করণের বৈধতা এবং পাকা করণের দ্বারা এর পাক হওয়ার বিষয়টি মৃত (জন্তুর) ভক্ষণ করা হারাম হওয়ার হওয়ার পুর্বেকার।

উত্তরঃ এ বিষয়ে তাঁর বিরুদ্ধ দলীল হচ্ছে, এটি (পাকা করণের বৈধতা এবং এর পাক হওয়া) মৃত (জন্তু) ভক্ষণ করা হারাম হওয়ার পরবর্তী সময়ের ঘটনা এবং এটি মৃত জন্তুর যে সমস্ত অংশ হারাম করা হয়েছে তাঁর অন্তর্ভুক্ত নয়।
كتاب الصلاة
2711 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنِ جَوْنِ بْنِ قَتَادَةَ، عَنْ سَلَمَةَ بْنِ الْمُحَبِّقِ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا بِقِرْبَةٍ مِنْ عِنْدِ امْرَأَةٍ فِيهَا مَاءٌ , فَقَالَتْ: إِنَّهَا مَيْتَةٌ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَدَبَغْتِيهَا؟» فَقَالَتْ: نَعَمْ فَقَالَ: «دِبَاغُهَا ذَكَاتُهَا» فَقَدْ جَاءَتْ هَذِهِ الْآثَارُ مُتَوَاتِرَةً فِي طُهُورِ جِلْدِ الْمَيْتَةِ بِالدِّبَاغِ وَهِيَ ظَاهِرَةُ الْمَعْنَى. فَهِيَ أَوْلَى مِنْ حَدِيثِ عَبْدِ اللهِ بْنِ عُكَيْمٍ الَّذِي لَمْ يَدُلَّنَا عَلَى خِلَافِ مَا جَاءَتْ بِهِ هَذِهِ الْآثَارُ. فَإِنْ قَالَ قَائِلٌ: إِنَّ مَا كَانَ مِنْ إِبَاحَةِ دِبَاغِ جُلُودِ الْمَيْتَةِ وَطَهَارَتِهَا بِذَلِكَ الدِّبَاغِ , إِنَّمَا كَانَ قَبْلَ تَحْرِيمِ الْمَيْتَةِ , فَإِنَّ الْحُجَّةَ عَلَيْهِ فِي ذَلِكَ. وَالدَّلِيلُ عَلَى أَنَّ ذَلِكَ كَانَ بَعْدَ تَحْرِيمِ الْمَيْتَةِ وَأَنَّ هَذَا كَانَ غَيْرَ دَاخِلٍ فِيمَا حَرُمَ مِنْهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান